ঢাকাFriday , 20 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জনস্বার্থে লুসির বিজ্ঞাপন

Link Copied!

lusyবিনোদন ডেস্ক: বাংলাদেশ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে গর্ভবতী মায়েদের জন্য গনসচেতনা বাড়ানোর জন্য ২টি ১ মিনিটের গনসচেতনামূলক বিজ্ঞাপন নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক লুসি তৃপ্তি গোমেজ।
আজ শুক্রবার থেকে ঢাকার কেরানিগঞ্জে বিজ্ঞাপনটির শ্যুটিং শুরু হওয়ার কথা রয়েছে। একটি মেয়ে যখন গর্ভবতী হয় সে সময় বিভিন্ন বিষয়ে সতর্ক থাকতে হয় তার স্বামীকে। গর্ভবতী মায়ের সেবা যত্ন এবং তাকে ঠিক সময়ে ডাক্তারের কাছে নিয়ে যাওয়াসহ সেসময়কালীন বিভিন্ন বিষয় তুলে ধরা হবে। যাতে সাধারন মানুষ এধরনের বিজ্ঞাপন থেকে এ বিষয়ে আরও সচেতন হয়।
জনস্বার্থ মূলক এ বিজ্ঞাপনগুলতে মনোজ কুমার, নওশাবা, জয়রাজ, পুতুলসহ আরও অনেকে অভিনয় করবেন।
পরিচালক লুসি তৃপ্তি গোমেজ বলেন, ‘আমি মানবাধিকার নিয়ে অনেক আগে থেকে কাজ করে আসছি।যার কারণে মানুষকে সচেতন করা আমার দায়িত্ব মনে হয়। এছাড়া এ ধরনের একটি বিজ্ঞাপন যা সাধারন মানুষকে আরও বেশী সচেতন করে তুলবে।’
তিনি আরও জানান, সরকারি বিজ্ঞাপন নির্মান করতে গেলে পরিচালকদের মধ্যে একটি বিষয় কাজ করে যেভাবে হোক কম টাকার মধ্যে কাজ শেষ করার। কিন্তু সময় নিয়ে খুব সুন্দর একটি কাজ করতে চান তিনি।
লুসি তৃপ্তি গোমেজ ক্যারিয়ারের দ্বিতীয় চলচ্চিত্র উত্তরের সুর এ আম্বিয়া চরিত্রের জন্য সেরা পার্শ্ব-অভিনেত্রী শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১২ পেয়েছেন তিনি।