ঢাকাSaturday , 30 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এক্সিম ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Link Copied!

এক্সিম ব্যাংকের ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বৃহস্পতিবার (২৮ আগস্ট) এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম স্বপন। ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ২৬তম বার্ষিক সাধারণ সভায় ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে সমাপ্ত অর্থ বছরের আর্থিক বিবরণী, নিরীক্ষিত স্থিতিপত্র ও লাভ লোকসান হিসাব নিয়ে বিস্তারিত আলোচনা করে তা গ্রহণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য মোঃ নূরুল আমিন ফারুক, অঞ্জন কুমার সাহা, স্বতন্ত্র পরিচালক খন্দকার মামুন এফসিএ, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আব্দুল আজিজ (জুম্মা), উপব্যবস্থাপনা পরিচালক মোহাঃ জসিম উদ্দিন ভূঞা, মাকসুদা খানম, মোঃ মইদুল ইসলাম এবং কোম্পানি সেক্রেটারি মোঃ মনিরুল ইসলাম।