ঢাকাThursday , 19 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হানিমুনের সময় নেই…

Link Copied!

Arefin Shuvoবিনোদন ডেস্ক : আরেফিন শুভর বিয়ে নিয়ে কম জল্পনা কল্পনা হয়নি। শশুড়বাড়ি কলকাতায় বিয়ের পরে স্ত্রীকে নিয়ে দেশে এসে আনুষ্ঠানিকতা ছাড়াই সংসার শুরু করেছেন তিনি। এমনকি তাদের হানিমুনটাও হয়নি এখনও। নববিবাহিত দম্পতির পরিকল্পনা জুড়ে থাকে হানিমুন। দুজন দুজনকে একান্ত করে পাওয়ার জন্য এছাড়া আর বিকল্প কি? প্রাত্যহিক রুটিন ভেঙে নাগরিক জীবনের কোলাহল থেকে দূরে স্বতন্ত্র বৈবাহিক জীবনের সূত্রপাতই হয় হানিমুনে। কিন্তু সময়ের অভাবে স্ত্রী অর্পিতাকে নিয়ে মধুচন্দ্রিমাযাপনে যেতে পারছেন না শুভ।
বাংলা চলচ্চিত্রের বর্তমান সময়ের ব্যস্ততম নায়ক আরেফিন শুভ।কলকাতায় নাচ শিখতে গিয়েই অর্পিতা সমদ্দারের সঙ্গে তার পরিচয় হয়। এরপর তাদের মন দেয়া নেয়া ও প্রেমের ভাব বিনিময় শুরু হয়।এক সময়ের প্রেম বিগত একমাস আগে প্রনয়ে রূপ নেয়। তিনি বিয়ে করেন বাংলাদেশে বসবাসরত কলকাতার মেয়ে ফ্যাশন ডিজাইনার অর্পিতা সমদ্দারকে। পারিবারিক সিদ্ধান্তেই তাদের বিয়ে হয়।
বিয়ের পরে সবাই মধুর হানিমুনে যায়। কিন্তু বিয়ের একমাস পার হয়ে গেলেও অর্পিতা ও শুভ এ দম্পতির এখনও মধুর এ হানিমুনে যাওয়া হয়ে উঠেনি। কিন্তু তারা হানিমুনে কবে যাবেন এ বিষয়ে দুজনের কাজের ভীষন ব্যস্ততার কারণে দিন তারিখ এখন পর্যন্ত ঠিক করতে পারেননি।এছাড়া কবেই বা যাবেন হানিমুনে এ বিষয়ে তারা দুজনেই নিশ্চিত নন।
এ বিষয়ে আরেফিন শুভ  বলেন, ‘আমি যতটা ব্যস্ত, তার থেকে আমার স্ত্রী অর্পিতা কাজ নিয়ে আরও ব্যস্ত সময় পার করছে। তবে নিজেদের মধ্যে যে সময় দিতে পারিনা তা কিন্তু নয়। এখন আমার অভিনয় করার সময় আর ও ওর কাজ নিয়ে ব্যস্ত আছে।এছাড়া আজীবনতো আর কাজ নিয়ে ব্যস্ত থাকব না। এছাড়া বাকি জীবনতো রয়েছেই।’
তিনি আরও বলেন, ‘কাজের ব্যস্ততা এত বেশী যে এখন আর অন্যকিছু ভাবার সময় নেই। এছাড়া অভিনয় নিয়ে ব্যস্ত থাকার কারণে এখন শারীরিকও মানসিক শক্তি কোনটাই নেই। আমার কাছে আগে কাজ।তারপর বাকি সবকিছু। তারপরওতো কাজ এবং ব্যক্তি জীবনের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে।’ তিনি জানান,বর্তমানে চার থেকে পাঁচটি ছবির অভিনয় নিয়ে ভীষন ব্যস্ত সময় পার করছেন।
আরিফিন শুভ বাংলাদেশের একজন অন্যতম চলচ্চিত্র অভিনেতা এবং টিভি অভিনয়শিল্পী। তিনি ‘জাগো’ চলচ্চিত্রের মাধ্যমে বাংলা চলচ্চিত্রের ভুবনে পা রাখেন। তিনি একজন খলনায়ক হিসেবে প্রথমবারের মত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’ চলচ্চিত্রে অভিনয় করেন। এ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি দর্শকমহল থেকে ব্যাপক প্রশংসা পান মডেল থেকে চলচ্চিত্রে আসা এ চলচ্চিত্র অভিনেতা।এরপর একের পর এক বাণিজ্যিক ব্যবসা সফল ছবির জয়রথ তার হাত ধরে ছুটছেই।