ঢাকাThursday , 19 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিজের চরিত্রে মৌসুমী

Link Copied!

Mousumi-বিনোদন ডেস্ক: প্রথমবারের মতো ধারাবাহিক নাটকে অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়িকা মৌসুমী। তাও আবার নিজেরই চরিত্রে। অর্থ্যাৎ নাটকে নায়িকা মৌসুমীকেই খুঁজে পাবে দর্শক। কনা রেজার গল্প অবলম্বনে ‘শূন্য জীবন’ শিরোনামের এই ধারাবাহিক নাটকটির চিত্রনাট্য লেখার পাশাপাশি পরিচালনা করেছেন মেহেদী বিন আশরাফ।
নাটকে নিজরে চরিত্র প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘চলচ্চিত্রের পাশাপাশি সময় পেলেই নাটকে অভিনয় করি। কিন্তু ব্যস্ততার কারণে ধারাবাহিকে অভিনয় করা হয়ে উঠেনি। তাই এটা আমার অভিনীত প্রথম ধারাবাহিক নাটক।’
তিনি আরো বলেন, ‘নাটকটিতে দর্শক আমাকে নায়িকা মৌসুমী হিসেবেই দেখতে পাবে। কারণ আমার চরিত্রটি নায়িকা মৌসুমীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে।’
‘শুন্য জীবন’ ধারাবাহিক নাটকে নিয়মিত অভিনয় করছেন রওনক হাসান, হিল্লোল, প্রাণ রায়, সাজু খাদেম, নওশাবা, স্বাগতা, মৌসুমী নাগ, অর্ষা, আলভী, ড. ইনামূল হক, কচি খন্দকার, ম.ম. মোর্শেদ, তারিক স্বপন, মিলন ভট্টাচার্য্য প্রমুখ। এ ছাড়া বিশেষ চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন।
প্রতি সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার রাত ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হচ্ছে ‘শুন্য জীবন’।