ঢাকাThursday , 19 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শুক্রবার ‘মুসাফির’ এর মহরত

Link Copied!

musafirবিনোদন ডেস্ক : অ্যাকশন ও থ্রিলারধর্মী গল্প নিয়ে ‘মুসাফির’ শিরোনামে নতুন একটি ছবির কাজ শুরু করতে যাচ্ছেন নির্মাতা আশিকুর রহমান। এ উপলক্ষ্যে শুক্রবার এফডিসির ভিআইপি প্রজেকসন হলে মহরত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
‘মুসাফির’ ছবিতে একজন পেশাদার খুনির চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়ক আরেফিন শুভ। তার বিপরীতে থাকবেন নবাগত নায়িকা মারজান জেনিফার।
ছবি প্রসঙ্গে পরিচালক আশিকুর রহমান বলেন, ‘একজন পেশাদার খুনিদের গল্প নিয়ে নির্মিত হবে ‘মুসাফির’। এতে আরেফিন শুভকে নতুন লুকে দেখা যাবে। তার বিপরীতে নতুন নায়িকা মারজান জেনিফার।  আশা করছি ছবিটির নির্মাত কাজ দ্রুত শেষ করতে পারবো।
‘মুসাফির’ ছবিটির চিত্রনাট্য ও কাহিনী লিখেছেন পরিচালক আশিকুর রহমান নিজেই।