ঢাকাThursday , 19 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্বাধীনতা দিবসের নতুন গান

Link Copied!

moin-bokulবিনোদন ডেস্ক : জীবনমুখী গানের শিল্পী মঈন বকুল এবার ‘ঘুম ঘুম চোখে বাংলাদেশ’ শিরোনামে নতুন একটি দেশাত্মবোধক গানে কন্ঠ দিয়েছেন। সোহেল রহমানের পরিচালনায় এবং লুৎফর হাসানের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন রানা আখন্দ।
সম্প্রতি জাতীয় স্মৃতিসৌধ, শহীদ বুদ্ধিজীবি কবরস্থানসহ রাজধানীর বিভিন্ন লোকেশনে গানটির চিত্রধারণ করা হয়েছে। দেশের প্রতি ভালোবাসা ও মমত্ববোধ ফুটে উঠেছে গানটিতে।
গানটি সর্ম্পকে শিল্পী বলেন, ‘আমি আমার মাকে যতটা ভালোবাসি, ঠিক ততটা আমি আমার দেশকে ভালোবাসি। আর সেই ভালোবাসার জায়গা থেকেই গানটি অনেক যত্ন নিয়ে করেছি, আশা করি গানটি সবার ভালো লাগবে।’
আসছে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবসে ‘ঘুম ঘুম চোখে বাংলাদেশ’ শিরোনামে গানটি বিভিন্ন রেডিও ও টেলিভিশনে চ্যানেলে প্রচার হবে।
উল্লেখ্য, শিল্পী মঈন বকুলের ২টি অ্যালবাম বাজারে প্রকাশিত হয়েছে অনেক আগেই এবং নতুন একটি অ্যালবামের কাজ এগিয়ে চলেছে। আগামী ঈদুল ফিতরে অ্যালবামটির বাজারে আসবে বলে জানিয়েছেন শিল্পী।