ঢাকাThursday , 19 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘পাকিস্তান ম্যাচ আমাদের জন্য ফাইনাল’

Link Copied!

Clarkeস্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালকে ফাইনালের মতো গুরুত্ব দিবেন বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক। কোয়ার্টারের বাঁচা-মরাই লড়াইয়ে মিসবাহ উল হকের দলের কাছ থেকে কঠিন চ্যালেঞ্জ আশা করছেন বলে জানিয়েছেন তিনি।
অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা শেষ ১০ ওয়ানডের ৯টিতে হেরেছে পাকিস্তান। অসিদের মাঠে ক্লার্কদের বিপক্ষে শেষ ৭ ম্যাচেই জয়ের মুখ দেখেনি পাকিস্তান। তবে এসব পরিসংখ্যান কোয়ার্টার ফাইনালে কোনো কাজে আসবে না বলে জানান ক্লার্ক।
ক্লার্ক বলেন, ‘একদিনের ক্রিকেটে পাকিস্তান সব সময়ই ভয়ংকর দল। তাদের দলে প্রতিভার কমতি নেই। তারূণ্য ও অভিজ্ঞতার মিশেলে তাদের দলটি ভারসাম্যপূর্ণ। তাদের বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য কঠিন চ্যালেঞ্জ। তবে আমরা নিজেদের সেরা খেলা খেলতে পারলে জয় পেতে কষ্ট হবে না। শুক্রবারের কোয়ার্টারকে আমরা ফাইনালের মতো গুরুত্ব দিবো।’
চারবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে যাত্রা শুরু করে। তবে পরের দুটি ম্যাচ তাদের হতাশায় কাটে। বাংলাদেশের বিপক্ষের ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়। আর পরের ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে যায়। তবে গ্রুপ পর্বের শেষ তিন ম্যাচ দাপটের সঙ্গে জিতে ছন্দে ফিরেছে অসিরা।
পাকিস্তান শিবিরও রয়েছে চনমনে ও চাঙা। গ্রুপ পর্বে ভারত ও ওয়েস্ট কাছে বাজে হার দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করা পাকিস্তান পরের চার ম্যাচ টানা জিতে রয়েছে দুর্দান্ত ছন্দে। খাদের কিনারা থেকে কোয়ার্টার ফাইনালে উঠে আসায় ৯২’র বিশ্বচ্যাম্পিয়নদের আত্মবিশ্বাস বেড়েছে অনেক। ফলে মিসবাহর দল অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে হারিয়ে দিলে বিস্ময়ের কিছু থাকবে না।
পাকিস্তানের জন্য স্বস্তির ব্যাপার হলো- গত বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে ১৭৬ রানে গুটিয়ে দিয়ে ৪ উইকেটে ম্যাচ জিতে নেয় শহিদ আফ্রিদির দল।