ঢাকাWednesday , 18 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সোনাক্ষীর অপার শক্তি

Link Copied!

Sonakshiবিনোদন ডেস্ক : নায়ক নির্ভর ছবিতেই বেশি দেখা যায় শত্রুঘ্ন তনয়াকে, শুধু গ্ল্যামার ডল কিংবা সৌন্দর্য্য বৃদ্ধিতেই রূপালী পর্দায় উপস্থিতি তার- এমন কথাই শোনা যেত এতোকাল। এবার নিন্দুকের মুখে ছাই দিয়ে নাম ভূমিকায় অ্যাকশন অবতারে হাজির হচ্ছেন সোনাক্ষী সিনহা।
বলিউডি অ্যাকশন ঘরানার দক্ষিণি পরিচালক এ আর মুরুগোডাস ‘গজিনি’, ‘হলিডে’ ছবির পর এবার শুরু করছেন নারী কেন্দ্রিক হেভি অ্যাকশন ছবি ‘আকিরা’র শুটিং। ছবিতে আকিরা চরিত্রে দেখা দেবেন সোনাক্ষী। সংস্কৃত এ শব্দটির বাংলা অর্থ অপার শক্তি।
ফক্স স্টার স্টুডিওর প্রযোজনায় এ ছবিটি এ বছরের বিগ বাজেট ছবির তালিকায় নাম লেখাবে, এমন কথাই শোনা যাচ্ছে। ছবির প্রস্তুতি স্বরূপ কুংফু প্রশিক্ষন নিচ্ছেন সোনাক্ষী। নানা শারীরীক কসরৎ এবং কড়া ডায়েট চার্ট মেনে চলতে হচ্ছে তাকে।
ইতোমধ্যে চাউর হয়ে গেছে,পাশের বাড়ীর মেয়ে কিংবা পান পাতার মত চেহারার উপমা ঝেড়ে ফেলে সোনাক্ষী নতুন রূপে দেখা দেবেন ‘আকিরা’ ছবিতে। দৈহিক অবয়ব, পোশাক, আচরণ এমনকি কথাবার্তার ধরন ধারনও বদলে যাবে এ ছবিতে। সম্প্রতি ছবিটির ক্ল্যাপস্টিক নিয়ে ইন্সটাগ্রামে একটি ছবি দিয়েছেন সোনাক্ষী।
গত বছর বক্স অফিস তেমন নাড়া দিতে পারেননি ২৭ বছর বয়সী এ অভিনেত্রী। ‘লিংগা’ নামের তামিল ছবিটিও হতাশ করেছে ব্যবসায়িক সাফল্যে। আর এ বছর বলিউডি যাত্রা করেছেন ‘তেভার’ ছবির মাধ্যমে। অর্জুন কাপুরের সঙ্গে তেমন কোন রাসায়ন সৃষ্টি করতে পারেননি সোনাক্ষী। এবার ‘আকিরা’ ছবিতে কি জাদু দেখাবেন তিনি, তা দেখার অপেক্ষায় দর্শক।