ঢাকাTuesday , 17 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছোটপর্দার মেহের নেগার

Link Copied!

mmmবিনোদন ডেস্ক : কাজী নজরুলের ‘মেহের নেগার’ গল্প অবলম্বনে ২০০৬ সালে নির্মিত হয় চলচ্চিত্র। ইমপ্রেস টেলিফিল্মের এ ছবিটি যৌথভাবে পরিচালনা করেন মুশফিকুর রহমান গুলজার ও মৌসুমী। ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেন চিত্রনায়িকা মৌসুমী। এবার ছোটপর্দার মেহের নেগার হচ্ছেন আরেক মৌসুমী- লাক্স তারকা মৌসুমী হামিদ।
রবীন্দ্রসাহিত্যের ‘কাবুলিওয়ালা’ নাটকের মিনি চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী হামিদ। তবে এই প্রথম কাজী নজরুল ইসলামের নায়িকা চরিত্রে অভিনয় করবেন তিনি।
নজরুল জন্ম দিবসের বিশেষ নাটক ‘মেহের নেগার’এ নাম ভূমিকায় অভিনয় করছেন মৌসুমী। বি ইউ শুভর পরিচালনায় নাটকটির চিত্রনাট্য লিখেছেন শফিকুর রহমান শান্তনু। নাটকে মৌসুমীর বিপরীতে আফগান যুবকের ভূমিকায় অভিনয় করবেন অপূর্ব।
নাটক ও চরিত্র নিয়ে মৌসুমী  বলেন, ‘জাতীয় কবির লেখা কোন চরিত্রে এই প্রথম অভিনয় করছি আমি। এখনও স্ক্রীপ্ট হাতে পাইনি। তবে বইটি পড়েছি। মেহের নেগার চলচ্চিত্রটিও দেখেছি। আশা করছি চরিত্রটি ভালোভাবেই ফুটিয়ে তুলতে পারবো।’
আগামী মাসেই শুটিং হবে নাটকটির। পরিচালক বি ইউ শুভ বলেন, ‘টাঙ্গাইলের মহেরা জমিদার বাড়িতে শুটিং করবো। মেহের নেগার চরিত্রে মৌসুমীকেই সঠিক মনে হয়েছে। সাহিত্যনির্ভর নাটক, তাই আশা করছি ভালোভাবেই কাজটি শেষ করতে পারবো।’ ২৪ মে কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীতে নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে।
সম্প্রতি ‘ঢেউ’ নামের একটি নাটকে অভিনয় করেছেন মৌসুমী। নাটকে জেলে কন্যা হিসেবে কুয়াকাটায় শুটিং করেছেন মোশাররফ করিমের সঙ্গে। বর্তমানে অবশ্য চলচ্চিত্রেই ব্যস্ত আছেন তিনি। ‘হাডসনের বন্দুক’, ‘জালালের গল্প’ এবং ‘ব্ল্যাকমেইল’ ছবির পরে নতুন ছবিতে রূপালী পর্দায় উপস্থিত হবেন।
তবে এখনই কোনকিছু জানাতে চান না মৌসুমী। ‘সব কিছু চুড়ান্ত হলে সবাইকে জানাবো আমি। চলচ্চিত্রের প্রতিই মনোযোগ দিচ্ছি। তাই নাটকে খুব কম কাজ করা হচ্ছে’- বলেন মৌসুমী হামিদ।