ঢাকাTuesday , 17 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এবার শুরু নকআউট পর্বের লড়াই

Link Copied!

bangladesh-fansস্পোর্টস ডেস্ক : জিতলে সেমিফাইনাল, হারলে বিদায়। রুদ্ধশ্বাস সমীকরণ, তুঙ্গস্পর্শী উত্তেজনা। নকআউট পর্বের লড়াই মানেই ডু অর ডাই। হয় জিতো নয় বিমানের ফ্লাইট ধরো। হৃদয়কাঁপুনি রোমাঞ্চের আবহ নিয়ে বুধবার থেকে মাঠ গড়াবে বিশ্বকাপ ক্রিকেটের নকআউট পর্ব। টানা চারদিন হবে কোয়ার্টার ফাইনালের চারটি ম্যাচ। যেখান থেকে সেমিতে উঠে যাবে চারটি দল। এরপর মেলবোর্নে স্বপ্নের ফাইনাল।
বুধবার প্রথম কোয়ার্টার ফাইনাল সিডনিতে। যেখানে মুখোমুখি হবে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলংকা ও চোকার অপবাদ মাথায় নিয়ে ঘুরা দক্ষিণ আফ্রিকা। একদিন পর অর্থাৎ বৃহস্পতিবার বাংলাদেশের জন্য উত্তেজনাপূর্ণ দিন। স্বপ্নের প্রথম কোয়ার্টার ফাইনালে টাইগাররা এদিন মোকাবেলা করবে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের। শক্তি-সামর্থে অনেকে ভারতকে এগিয়ে রাখলেও দৃঢ় প্রত্যয়ী বাংলাদেশ শিবির। টাইগাররা অনুপ্রেরণা হিসাবে নিচ্ছে ২০০৭ বিশ্বকাপের পোর্ট অব স্পেন ও ২০১২ সালের এশিয়া কাপের স্মৃতি। যে দুটি টুর্নামেন্টে বাংলাদেশের সঙ্গে হেরে বিদায় ঘন্টা বেজেছিল ভারতের। এবার কী হবে?
আগামী ২০ মার্চ বিশ্বকাপের তৃতীয় কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে অ্যাডিলেড ওভালে। যেখানে মুখোমুখি হবে সহ-আয়োজক ও সর্বোচ্চ চারবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও আনপ্রেডিক্টেবল পাকিস্তান। ২১ মার্চ ওয়েলিংটনে হবে চতুর্থ ও শেষ কোয়ার্টার ফাইনাল। যেখানে বিশ্বকাপের সহ-আয়োজক নিউজিল্যান্ডের মোকাবেলা করবে ওয়েস্ট ইন্ডিজ।
দীর্ঘ এক মাস ধরে চলেছে গ্রুপ পর্বের লড়াই। যেখানে রানের ফোয়ারা উঠেছে থেকে থেকে। ভেঙ্গেছে অনেক পুরোনো রেকর্ড। নতুন রেকর্ড ঠাঁই পেয়েছে ইতিহাসের পাতায়। গ্রুপ পর্বের ম্যাচে আলোচিত ছিলেন ক্রিস গেইল। প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে ডাবল সেঞ্চুরি করে বিশ্বকে চমকে দেন ক্যারিবিয়ান ব্যাটিং দৈত্য।
আর সেঞ্চুরির তুবড়ি ছুটিয়ে বুড়ো হাড়ে ভেলকি ভালোই দেখিয়েছেন শ্রীলংকার কুমার সাঙ্গাকারা। টানা চার সেঞ্চুরি করে বিশ্বকাপতো বটেই ওয়ানডে ক্রিকেটে নতুন রেকর্ডম্যান এখন তিনি। আবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৬৬ বলে ১৬২ রান করা দক্ষিণ আফ্রিকান অধিনায়ক এবিডি ভিলিয়ার্সও চলতি বিশ্বকাপে বিস্ময়জাগানিয়া এক ব্যাটসম্যান। বল হাতে এক ইনিংসে সাত উইকেট নেয়া নিউজিল্যান্ডের টিম সাউদি গতির ঝড়ে এগিয়ে।
গতি, বাউন্সার, ইয়র্কার ও বোলিং বৈচিত্র্যে নজর কেড়েছেন অসি পেসার মিচেল স্টার্কও। এছাড়া জিম্বাবুয়ের ব্রেন্ডন টেলর গ্রুপ পর্বে ৪৩৩ রান করে কিছুটা আলোয় এসেছেন। বাংলাদেশের হয়ে মাহমুদুল্লাহ রিয়াদও রেকর্ড গড়েছেন। টানা দুটি সেঞ্চুরি করে টাইগার শিবিরে বিশ্বকাপের অন্যতম সেরা তারকা তিনিই।
গ্রুপ পর্বেতো অনেক কিছুই হলো। এবার অপেক্ষা নকআউট পর্বের রোমাঞ্চ অবলোকন করার। প্রতি ম্যাচেই থাকবে উত্তেজনা। যেখানে এক দল উঠে যাবে সেমিতে, আরেক দলের অশ্রুসিক্ত বিদায়। আসল লড়াইতো এখানেই।