ঢাকাTuesday , 17 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চবিতে বঙ্গবন্ধুর জন্মদিন পালিত

Link Copied!

DSC_9679নিজস্ব প্রতিবেদক: নানা আয়োজনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫ তম জন্মদিন ও ‘জাতীয় শিশু দিবস’ পালিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন অনুষদ চত্বরে ‘আমাদের মুক্তিযুদ্ধ’-শীর্ষক শিশু চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. আনোয়ারুল আজিম আরিফ প্রধান অতিথি এবং উপ-উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর ড. ইমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- চবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর বেনু কুমার দে, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী ও বঙ্গবন্ধু পরিষদ চবি শাখার সভাপতি প্রফেসর ড. অরুন কুমার দেব। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চ.বি. রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ইঞ্জিনিয়ার মো. আলমগীর চৌধুরী।
উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ তাঁর বক্তব্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
তিনি বলেন, নিপীড়িত বাঙালি জাতির ভাগ্যাকাশে যখনি কালো মেঘ, তখনি এই মহান নেতার গৌরবময় আবির্ভাব। বাঙালির শ্রেষ্ঠতম অর্জন বাংলাদেশের স্বাধীনতা ।
আর এই স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বঙ্গবন্ধুর নাম স্বর্ণাক্ষরে লেখা আছে এবং লেখা থাকবে।
নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর মহান আদর্শ ধারণ করে সোনার বাংলা প্রতিষ্ঠায় জ্ঞান-বিজ্ঞানে সমৃদ্ধ হওয়ার আহবান জানান উপাচার্য।
বঙ্গবন্ধুকে রাজনীতির মহাকবি আখ্যা দিয়ে উপ-উপাচার্য ড.ইফতেখার উদ্দীন চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, ‘বঙ্গবন্ধুর দূরদর্শী, বিচক্ষণ এবং সঠিক নেতৃত্বেই ১৯৭১-এ বিশ্ব মানচিত্রে জন্ম লাভ করেছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।’
তিনি বলেন, ‘যতদিন বাংলাদেশ থাকবে ততদিন প্রতিটি বাঙালির হৃদয়ে বঙ্গবন্ধুর নাম সমহিমায় উচ্চারিত হবে।’
তিনি শিশু-কিশোরদের বঙ্গবন্ধুর মহান আদর্শে দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহবান জানান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও পরে বিশেষ মুনাজাত পরিচালনা করেন চবি মাইক্রো বায়োলজি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর এবং
অনুষ্ঠান পরিচালনা করেন ডেপুটি রেজিস্ট্রার (তথ্য) মো. ফরহাদ হোসেন খান।
পরে উপাচার্য ও উপ-উপাচার্য বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধুর ৯৫ তম জন্মদিন উপলক্ষে অতিথিদের সাথে নিয়ে কেক কাটেন।
চিত্রাংকন প্রতিযোগিতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসস্থ বিভিন্ন বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ৯০৩জন শিশু-কিশোর অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে চবি শিক্ষক সমিতি নেতৃবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী এবং শিশু-কিশোরদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।