ঢাকাThursday , 17 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ওয়ান ব্যাংকের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Link Copied!

ওয়ান ব্যাংক পিএলসির ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এ এস এম শহীদুল্লাহ খান কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।
এ সময় পরিচালক অনন্যা দাশ গুপ্ত, শওকত জামান, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) শাব্বির আহমেদ, আবু জাফর মো. সালেহ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ইসলামী ব্যাংকিং জন সরকার, ডিএমডি, কোম্পানি সেক্রেটারি ও হেড অব এইচআর মোহা. আনোয়ারুল ইসলাম, ডিএমডি, চিফ লিগ্যাল অফিসার ও হেড অব রিকভারি ডিভিশনসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ওয়ান ব্যাংক ১৯৯৯ সালের ১৪ জুলাই একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হিসেবে কার্যক্রম শুরু করে। বর্তমানে ব্যাংক মোট ১১৪টি শাখা, ১৮৪টি এটিএম ও সিআরএম বুথ, ৪৮টি উপশাখা, ১৯টি কালেকশন বুথ ও ২৭৬টি এজেন্ট আউটলেটের মাধ্যমে সারাদেশে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে।