ঢাকাWednesday , 16 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জুলাই শহিদ দিবসে রূপালী ব্যাংকে বিশেষ দোয়া

Link Copied!

সরকারি মালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসিতে ২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের রূহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) বাদ জোহর দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে জুলাই শহিদ দিবস উপলক্ষে আয়োজিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, হাসান তানভীর ও মো. হারুনুর রশিদ।

অনুষ্ঠানে ব্যাংকের প্রধান কার্যালয়ের সকল মহাব্যবস্থাপক ও উপ-মহাব্যবস্থাপকসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন।