ঢাকাTuesday , 15 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রিয়েল-টাইম প্রিপেইড কার্ড চালু করল মাস্টারকার্ড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও পাঠাও পে

Link Copied!

মাস্টারকার্ড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় ফিনটেক প্রতিষ্ঠান পাঠাও পে-কে সঙ্গে নিয়ে তরুণদের জন্য একটি রিয়েল-টাইম কমপেনিয়ন প্রিপেইড কার্ড চালুর ঘোষণা দিয়েছে।
তরুণদের জন্য উপযোগী এই কার্ডগুলো উন্নতমানের পেমেন্ট অভিজ্ঞতা প্রদান করবে। নতুন এই কার্ডগুলোর মাধ্যমে পাঠাও পে ব্যবহার করা যাবে কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াই।
এছাড়া, কার্ডহোল্ডারদের জন্য রয়েছে মাস্টারকার্ডের মাধ্যমে এক্সক্লুসিভ অফার, অনলাইন ও অফলাইন কেনাকাটার বিভিন্ন সুযোগ, এনএফসি এর সহজ ওয়ান-টাচ পেমেন্ট, এটিএম থেকে অর্থ উত্তোলন এবং রিয়েল-টাইম ট্রানজেকশন ব্যালেন্স মিররিং এর নানা সুবিধা।