ঢাকাMonday , 14 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় পেনশন কর্তৃপক্ষের সঙ্গে এক্সিম ব্যাংকের চুক্তি

Link Copied!

জাতীয় পেনশন কর্তৃপক্ষের সঙ্গে এক্সিম ব্যাংক লিমিটেডের একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার (১৪ জুলাই) রাজধানীর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার। সভাপতিত্ব করেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মো. মহিউদ্দীন খান।
চুক্তিতে জাতীয় পেনশন কর্তৃপক্ষের পক্ষে নির্বাহী চেয়ারম্যান মো. মহিউদ্দীন খান ও এক্সিম ব্যাংকের পক্ষে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্বে) আব্দুল আজিজ স্বাক্ষর করেন।
এ চুক্তির আওতায় এক্সিম ব্যাংক এখন থেকে দেশের সব শাখা, উপশাখা, এজেন্ট আউটলেট এবং প্রবাসী বাংলাদেশীদের জন্য নিজস্ব এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে ‘প্রগতি’, ‘সুরক্ষা’, ‘সমতা’ ও ‘প্রবাস’ পেনশন স্কিমে গ্রাহকদের রেজিস্ট্রেশন ফি ও মাসিক কিস্তি জমা নেয়ার সুবিধা দেবে।
এতে সর্বজনীন পেনশন সেবায় অংশগ্রহণ আরো সহজ হবে এবং দেশের অভ্যন্তর ও প্রবাসে থাকা বাংলাদেশীদের জন্য কার্যক্রমটি আরো বিস্তৃতভাবে কার্যকর হবে বলে জানিয়েছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ।