ঢাকাMonday , 14 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এসএমই উদ্যোক্তা সৃষ্টিতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন

Link Copied!

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক উদ্যোক্তা উন্নয়ন ও ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে (এসএমই) টেকসই ভিত্তিতে এগিয়ে নিতে মাসব্যাপী একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে। অর্থ মন্ত্রণালয়ের অধীন এসআইসিআইপি প্রকল্প এবং বাংলাদেশ ব্যাংকের এসএমই স্পেশাল প্রোগ্রাম ডিপার্টমেন্ট (এসএমইএসপিডি) এর সার্বিক সহযোগিতায় এই কর্মশালাটি বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে (বার্ড) অনুষ্ঠিত হচ্ছে। সোমাবর (১৪ জুলাই) এসএমইএসপিডি পরিচালক নওশাদ মোস্তফা প্রধান অতিথি হিসেবে কুমিল্লায় প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ রাফাত উল্লা খান।
প্রধান অতিথির বক্তব্যে নওশাদ মোস্তফা বলেন, “নতুন উদ্যোক্তা তৈরির মাধ্যমে দেশের অর্থনীতি শক্তিশালী হবে, কর্মসংস্থান বাড়বে এবং দেশের সার্বিক উন্নয়নে গতি আসবে। এই প্রশিক্ষণ হচ্ছে উদ্যোক্তা তৈরির একটি বাস্তব ভিত্তি।”
সভাপতির বক্তব্যে মোঃ রাফাত উল্লাহ খান বলেন, “আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক শুধু একটি আর্থিক প্রতিষ্ঠান নয়। আমরা দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করছি। উদ্যোক্তা তৈরির মাধ্যমে আমরা দেশের আত্মনির্ভরশীলতা নিশ্চিত করতে চাই। আমরা এসব উদ্যোক্তাকে প্রশিক্ষণের পাশাপাশি আর্থিক সহায়তা ও পরামর্শ দিয়ে পাশে থাকবো।”