ঢাকাMonday , 16 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাদুর মুখোশ: সুইমিংপুলেই সমুদ্রের অনুভূতি

Link Copied!

under-water-তথ্যপ্রযুক্তি ডেস্ক : সমুদ্রের নীল জলে ডুব সাঁতার কাটতে কার না ভালো লাগে? নোনতা জলে স্নান করতে করতে রঙ-বেরঙের কোরাল আর রঙিন মাছ দেখার সময় ও সৌভাগ্য হয়তো অনেকেরই হয় না। কিন্তু প্রযুক্তির কল্যাণে আপনার ছোট্ট সুইমিং পুলেই পেতে পারেন সমুদ্র তলদেশের অভিজ্ঞতা। আর এসব পাওয়া যাবে ভার্চুয়াল রিয়েলিটি হেডসেটের মাধ্যমে।
অচিরেই আসছে এমন হেডসেট। যেটির নাম ‘নেউটিলাস ভিআর’। এটি মাথায় পরে চৌবাচ্চায় ডুব দিয়েও গভীর সমুদ্রে অবগাহনের অভিজ্ঞতা মিলবে।
এটি সম্পূর্ণ পানিরোধী ও পরিধানযোগ্য প্রযুক্তিতে তৈরি হবে। এটি স্মার্টফোন থেকেই পরিচালনা করা যাবে। জলে ডুব দেয়ার পর অক্সিজেনের চিন্তা করতে হবে না। এটিতে অক্সিজেন সরবরাহ করার নলও রয়েছে।
এটির দেখতে হবে অনেকটা হেলমেটের মতো। যেখানে স্মার্টফোনের মতই ডিসপ্লে আছে। যেটির সাহায্যে জলে ডুব দিলেই প্রদর্শিত হবে সমুদ্র তলদেশের ছবি। যেটা ব্যবহারকারীকে ভিন্ন ধরনের অভিজ্ঞতা দেবে। ৩৬০ ডিগ্রি কোণে ভিডিও দেখাও যাবে এটিতে। চাইলে ব্যবহারকারী দৃশ্যপট বদলে নিতে পারবেন।
এই জাদুর মুখোশ তৈরি করতে যাচ্ছে ক্যার্লিফোনিয়া ভিত্তিক একটি প্রযুক্তি প্রতিষ্ঠান। উৎপাদনে যাওয়ার জন্য প্রতিষ্ঠানটি এখন অর্থ সংগ্রহের চেষ্টা চালাচ্ছে। প্রতিষ্ঠানটি দাবি করছে এটি বেশিরভাগ স্মার্টফোন দিয়েই চালানো যাবে।