ঢাকাSaturday , 12 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টিসিবি’র চেয়ারম্যানের সাথে রূপালী ব্যাংক এমডির সৌজন্য সাক্ষাত

Link Copied!

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্যক্রমে অন্যতম সহায়তাকারী সরকারি মালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম এবং  টিসিবি এর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ এর মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সোমবার (০৭ জুলাই)  রাজধানীর টিসিবি ভবনে অনুষ্ঠিত সাক্ষাৎ অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের মধ্যে ভবিষ্যতে আরো সুদৃঢ় সম্পর্ক জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।  অনুষ্ঠান  শেষে টিসিবি এর পক্ষ থেকে রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের বিভাগীয় কার্যালয়, ঢাকা উত্তর এর মহাব্যবস্থাপক শেখ মুনজুর করিম, টিসিবি এর অর্থ ও হিসাব বিভাগের অতিরিক্ত পরিচালক মো. রবিউল মোর্শেদ এবং টিসিবি ভবন কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান মো. আবুল হোসেন।