ঢাকাThursday , 10 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্ট্যান্ডার্ড ব্যাংকের ১১তম এমটিও ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

Link Copied!

শরিয়াহ্ ভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি. ১১তম ব্যাচ ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম আয়োজন করেছে। গত ৩ জুলাই রাজধানীর ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান মোহাম্মদ আবদুল আজিজ।
ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক এস. এ. এম. হোসাইন এবং গুলজার আহমেদ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমানসহ ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ। প্রধান অতিথির ভাষণে আবদুল আজিজ নবনিযুক্ত এমটিওদের শরিয়াহ ভিত্তিক ব্যাংকিং পরিমন্ডলে স্বাগত জানান এবং কর্মক্ষেত্রে ইসলামিক মূল্যবোধ ও সেবার আদর্শ নিয়ে কাজ করার পরামর্শ দেন।
অনুষ্ঠানের সভাপতি হাবিবুর রহমান তার বক্তব্যে প্রতিষ্ঠানের সার্বিক প্রবৃদ্ধি নিশ্চিতকল্পে মেধা ও নিষ্ঠাকে কাজে লাগিয়ে আত্বনিয়োগের জন্য নতুনদের প্রতি আহ্বান জানান এবং সকল ক্ষেত্রে শরিয়াহ্ পরিপালনের উপর গুরুত্বারোপ করেন।