ঢাকাThursday , 10 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পূবালী ব্যাংকের কালেকশন বুথ উদ্বোধন

Link Copied!

দ্রুত ও আধুনিক সেবা প্রদানের প্রত্যয়ে পূবালী ব্যাংক পিএলসি’র ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একটি কালেকশন বুথ উদ্বোধন করেছে। এই বুথের মাধ্যমে হাসপাতালের রোগীদের বিভিন্ন ফি, ডায়াগনস্টিক টেস্টের ফি ও অন্যান্য ফি জমা নেওয়া হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বুথটির উদ্বোধন করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইছা, ঢাকা দক্ষিণ অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মোঃ রফিকুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের উর্দ্ধতন নির্বাহীবৃন্দ।