ঢাকাMonday , 16 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘জীবনের খেয়া ঘাটে’র মিউজিক ভিডিও

Link Copied!

Still-বিনোদন ডেস্ক : সিডি চয়েসের ব্যানারে গত ঈদুল আযহায় ‘জীবনের খেয়া ঘাটে’ অ্যালবামটি বাজারে আসে। এতে কণ্ঠশিল্পী কাজী শুভ ও রিমা ‘জীবনের খেয়া ঘাটে’ শিরোনামের একটি গানে যৌথভাবে কণ্ঠ দেন। এবার সেই গানটির মিউজিক ভিডিও প্রকাশ হতে যাচ্ছে।
সম্প্রতি মানিকগঞ্জের নাহার সিটি গার্ডেনে ‘জীবনের খেয়া ঘাটে’ গানটির মিউজিক ভিডিওর চিত্র ধারণ করা হয়। এটি নির্মাণ করেছেন এস.এম তুষার।
মিউজিক ভিডিওটি সম্পর্কে কাজী শুভ বলেন, ‘জীবনের খেয়া ঘাটে’ আমার একটি পছন্দের গান। এর কথা ও সুরে বৈচিত্র রয়েছে । তাই মিউজিক ভিডিও নির্মাণ করলাম। বর্তমানে এটি সম্পদনার টেবিলে রয়েছে। শিগগিরই বিভিন্ন টেলিভিশন চ্যানেলে মিউজিক ভিডিওটি প্রচার করা হবে।’
আব্দুল কাদের মুন্নার কথায় গানটির সুর করেছেন বেলাল খান। কম্পোজিশনে ছিলেন মুশফিক লিটু। এছাড়া মিউজিক ভিডিওতে মডেল হিসেবে দেখা যাবে সজিব ও লোপাকে।