ঢাকাMonday , 16 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিজ্ঞাপনের জন্যে কলকাতায় তিশা

Link Copied!

tishaবিনোদন ডেস্ক : বিজ্ঞাপন, নাটক আর মিউজিক ভিডিও নিয়ে ব্যস্ত সময় পার করছেন মডেল ও অভিনেত্রী তানজিন তিশা। এর মধ্যেই নতুন একটি বিজ্ঞাপনের কাজে সোমবার কলকাতা যাচ্ছেন তিনি। দেশীয় একটি ইলেকট্রনিক্স পণ্যের বিজ্ঞাপনে অংশ নেবেন সেখানে। বিজ্ঞাপনটি নির্মাণ করবেন কলকাতার পরিচালক সনক মিত্রা।
এ বিষয়ে তিশা বলেন, ‘এই প্রথম কলকাতার কোন নির্মাতার সঙ্গে বিজ্ঞাপনের কাজ করছি। স্বাভাবিক ভাবেই একটু এক্সসাইটেড। তারা আমাকে ডেমো দেখিয়েছে। আশা করি কাজটি অনেক ভালো হবে।’
এদিকে সোমবার দুপুরের একটি ফ্লাইটে ঢাকা থেকে কলকাতা উদ্দেশ্যে রওনা দিবেন তিশা। একদিন প্রস্তুতিসহ টানা এক সপ্তাহ কলকাতার বিভিন্ন লোকেশনে বিজ্ঞাপনটির দৃশ্যধারণ করা হবে। এতে তিশার  সহশিল্পী হিসেবে থাকবেন মডেল ইমরান।