বিনোদন ডেস্ক : আগামী ২০ মার্চ শাহ আলম কিরণ পরিচালিত ‘৭১ এর মা জননী’ ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিলো। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে ছবিটি মুক্তির তারিখ পিছিয়ে দেয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধভিত্তিক এই চলচ্চিত্রটি মুক্তি দিতে চান পরিচালক।
সরকারি অনুদানে নির্মিত ‘৭১ এর মা জননী’ ছবিটি গেল বছরের ২৬ ডিসেম্বর ছোট পরিসরে মুক্তি দেয়া হয়েছিলো। তখন পরিচালক শাহ আলম কিরণ জানিয়েছিলেন খুব শিগগিরই ছবিটি সারাদেশে বড় পরিসরে মুক্তি দেয়া হবে। কিন্তু গতবারের ন্যায় এবারও রাজনৈতিক অস্থিরতা বিদ্যমান থাকায় মুক্তির তারিথ পিছিয়ে দিতে বাধ্য হয়েছেন বলে জানান পরিচালক।
মির্জা আবদুল খালেক নিবেদিত ‘৭১ এর মা জননী’ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী নিপুণ। তার সঙ্গে অভিনয় করেছেন আগুন, চিত্রলেখা গুহ, মিশু চৌধুরী, শাকিল আহমেদ, মম মোর্শেদ, আবদুল হালিম আজাদসহ অনেকে।
কথাসাহিত্যিক আনিসুল হকের ‘সাহসিনী ৭১’ উপন্যাস অবলম্বনে নির্মাণ করা হয়েছে ‘৭১ এর মা জননী’।

