বিনোদন ডেস্ক : সমাজে চলতে ফিরতে আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। ফলে অনেকেই নানা অনিয়মের সঙ্গে কোন না কোন ভাবে জড়িয়ে যায়। যা অন্যের জীবনেও প্রভাব ফেলে। সমাজের এই নানা অনিয়ম থেকে বাঁচাতে সাপ হাতে ত্রাণকর্তা হিসেবে একজন আসবেন। এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘তিনি আসবেন’।
নাটকটির গল্পে দেখা যাবে, অভিনেতা মোশাররফ করিম সাপ হাতে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান। এসময় ভিন্নরকমযুক্তি দিয়ে সমস্যার সমাধানের চেষ্টা চালান। আগামীকাল থেকে প্রতি মঙ্গল ও বুধবাররাত ৮টা ১৫মিনিটে ধারাবাহিকটি বাংলাভিশনে প্রচার হবে।
কাজী শাহীদুল ইসলামের রচনা ও মারুফ মিঠুর পরিচালনায় নাটকটি আরও অভিনয় করেছেন ফারহানা মিলি, আখম হাসান, হাসিন রওশন, শিরিন আলম, ঝুনা চৌধুরী, রোবেনা রেজা জুঁই, তারিক স্বপন, পরেশ আচার্য্য, কাজী শাহীদুল ইসলাম ও কাজী রাজুসহ অনেকে।

