ঢাকাWednesday , 2 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে রেমিট্যান্স ক্যাম্পেইনের পুরস্কার প্রদান

Link Copied!

দেশের অন্যতম প্রধান শরীয়াহ্-ভিত্তিক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক বৈধ পথে রেমিট্যান্স প্রবাহকে উৎসাহ প্রদান এবং প্রবাসী গ্রাহকদের সম্মাননা জানাতে ঈদ-উল আজহা রেমিট্যান্স ক্যাম্পেইন -২০২৫ এর আওতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে।
বুধবার(২ জুলাই) ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে নির্বাচিত তিনজন গ্রাহক ও তিনজন কর্মকর্তাকে পুরস্কার প্রদান করেন।
মোঃ রাফাত উল্লা খান পুরস্কারপ্রাাপ্তদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, “আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক সবসময় দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদানকে গুরুত্ব দিয়ে থাকে। আমাদের প্রবাসী ভাই- বোনেরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের পাঠানো রেমিট্যান্স আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী এবং দেশের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমরা বিশ্বাস করি, এই ধরনের উদ্যোগ প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে আরও উৎসাহিত করবে।”
ব্যাংকের নবীনগর শাখার গ্রাহক মোঃ আবদুল্লাহ, ফেনী শাখার আমেনা আক্তার সুলতানা, যাত্রাবাড়ী শাখার মোঃ মাসুকুর রহমান, বুল্লা বাজার এজেন্ট আউটলেটের মোঃ ফয়জুল ইসলাম খান, আম্বরখানা শাখার ব্যবস্থাপক মোঃ কায়সার খান এবং নোয়াপাড়া বাজার এজেন্ট আউটলেটের মোঃ আশরাফুল আলম সম্মাননা ও পুরস্কার গ্রহণ করেন।
অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুল্লাহ আল মামুন, মোঃ ফজলুর রহমান চৌধুরী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আক্তার কামাল, মোঃ মঞ্জুরুল আলম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ, মীর মোহাম্মদ হাসানুল জাহেদ, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মমতাজুল হক এবং অন্যান্য শীর্ষ নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।