ঢাকাSunday , 29 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যমুনা ব্যাংকের আর্থিক শিক্ষা কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জে

Link Copied!

যমুনা ব্যাংক পিএলসি’র উদ্যোগে আর্থিক সাক্ষরতা কর্মসূচী-২০২৫ এর অংশ হিসেবে সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ জেলায় কৃষক (বিশেষ করে আমচাষী), ক্ষুদ্র ব্যবসায়ী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য একটি আর্থিক শিক্ষা কার্যক্রম আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে যমুনা ব্যাংকের প্রধান কার্যালয়ের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ব্যাংকিং অপারেশন ডিভিশনের প্রধান মোঃ আব্দুস সোবহান, রাজশাহী অঞ্চলের আঞ্চলিক প্রধান মোঃ হাসানুর রহমানসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। উক্ত কার্যক্রমের মাধ্যমে অংশগ্রহণকারীরা আর্থিক ব্যবস্থাপনা, সঞ্চয়, ঋণ ব্যবহারের উপযুক্ত পদ্ধতি এবং ব্যাংকিং সেবা সম্পর্কে প্রশিক্ষণ গ্রহণ করেন, যা তাদের আর্থিক সক্ষমতা ও উদ্যোক্তা দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে।