ঢাকাSunday , 15 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৬ উইকেটে আরব আমিরাতকে হারাল উইন্ডিজ

Link Copied!

West Indies v Zimbabwe - 2015 ICC Cricket World Cupস্পোর্টস ডেস্ক :  মাত্র ১৭৬ রানের লক্ষ্য। তবে লক্ষ্যের চেয়ে রান রেটের দিকেই নজর বেশি ওয়েস্ট ইন্ডিজের। অথচ, জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ২ উইকেট হারিয়ে বসে ক্যারিবীয়রা। শেষ পর্যন্ত চার উইকেট হারিয়ে ১১৭ বল হাতে রেখে ৬ উইকেটের ব্যবধানে ম্যাচ জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ। এই জয়ে রান রেট তাদের কিছুটা বেড়েছে। তবে কোয়ার্টার ফাইনাল এখনও নিশ্চিত নয়।
১১৮ রানের মাথায় চার উইকেট হারিয়ে যখন ধুঁকছিল ক্যারিবীয়রা, তখন জোনাথন কার্টার আর দিনেশ রামদিন মিলে ওয়েস্ট ইন্ডিজকে ধীরে-সুস্থে ৩০.৩ ওভারে জয়ের বন্দরে পৌঁছে দেন। কার্টার ৫০ রানে এবং রামদিন অপরাজিত ছিলেন ৩৩ রানে।
অথচ ১৭৬ রানের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ৩৩ রানের মাথায়ই ডোয়াইন স্মিথের উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর দলীয় ৫৩ রানের মাথায় ব্যাক্তিগত ৯ রানে আউট হয়ে যান মারলন স্যামুয়েলস। দুটি উইকেটই নেন স্পিনার মানজুলা গুরুজি।
তবে ক্রিস গেইলের পরিবর্তে মাঠে নামা চার্লস জনসন করেন ৫৫ রান। যদিও এরপর আউট হতে হয়েছে তাকে। শুধু তাই নয়, দ্রুত রান তুলতে আন্দ্রে রাসেলকে এগিয়ে এনে পাঁচ নম্বরে নামানো হলেও তিনি আউট হয়ে যান, মাত্র ৭ রান করে।