ঢাকাSaturday , 28 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হামদর্দের সঙ্গে বিজম্যাশন ও পাঠাও কুরিয়ারের চুক্তি সই

Link Copied!

হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াকফ) বাংলাদেশ এর অনলাইন বিক্রয় কার‌্যক্রমকে আরো সহজ ও গতিশীল করতে প্রযুক্তি সহযোগী বিজম্যাশন এবং ডেলিভারি পার্টনার পাঠাও কুরিয়ার-এর সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হামদর্দ বাংলাদেশের সিনিয়র পরিচালক (মার্কেটিং অ্যান্ড সেলস এবং পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক কামরুন নাহার পলিন।
বিজম্যাশনের পক্ষে উপস্থিত ছিলেন চিফ মার্কেটিং অফিসার মোরশেদুল হাসান প্রলয় এবং সিনিয়র কর্মকর্তা বিপাশা ইয়াসমিন। পাঠাও কুরিয়ারের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন কর্পোরেট ও রিটেইল ম্যানেজার সানিউল ইসলাম সানি এবং কর্মকর্তা ইমরান আহমেদ হিমেল।
এ সময় উপস্থিত ছিলেন হামদর্দ পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের সহকারী পরিচালক এইএম বোরহান উদ্দিন, অন্যান্য বিভাগীয় কর্মকর্তা এবং ওয়েব কিংডম এর চিফ এক্সিকিউটিভ অফিসার জাকারিয়া করিম সৈকত।
অধ্যাপক কামরুন নাহার পলিন বলেন, “হামদর্দ বাংলাদেশের রূপকার ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়ার নেতৃত্বে এই যুগোপযোগী পদক্ষেপটি হামদর্দের সেবাকে আরো মানুষের নাগালে পৌঁছে দেবে। এখন দেশের যেকোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার দিয়ে ঘরে বসেই হামদর্দের পণ্যসামগ্রী গ্রহণ করা যাবে।”
এই সমঝোতার মাধ্যমে হামদর্দ বাংলাদেশের অনলাইন স্বাস্থ্যসেবা ও পণ্য বিতরণ কার্যক্রমে এক নতুন যুগের সূচনা হলো।-বিজ্ঞপ্তি