ঢাকাSunday , 15 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইউটিউবে দেখুন ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলের ভিডিও

Link Copied!

youtubeতথ্যপ্রযুক্তি ডেস্ক : এবার ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে ভিডিও দেখার সুবিধা চালু করলো ইউটিউব। প্রযুক্তিপ্রেমীদের প্রথম গুগলই প্যানারোমা ভিডিও দেখার সুযোগ করে দেয়। এবার তারা সেটা ইউটিউবেও চালু করলো।
ইউটিউবে গিয়ে ৩৬০ ডিগ্রি ভিডিও (360 Degree Vedio) লিখে সার্চ দিলেই এ সম্পর্কিত ভিডিও লিংক দেখাবে।
প্রথম অবস্থায় ইউটিউব ৩৬০ ডিগ্রির অল্প কয়েকটি ভিডিও আপলোড করা হয়েছে। এসব ভিডিওর মধ্যে আছে ওপেন কনসার্ট, হেলিকপ্টার থেকে ল্যান্ডস্কেপ, কার রেসিংসহ আরো কিছু ভিডিও। প্রথম অবস্থায় এসব ভিডিওর মান খুব একটা ভালো না হলেও ইউটিউব জানিয়েছে অচিরেই প্যানারমিক ভিডিওর মান বাড়ানোর প্রচেষ্টা চলছে।
চাইলে ইউটিউব ব্যবহারকারী যেকেউ ৩৬০ প্যানারমিক ভিডিও আপলোড করতে পারবেন। তবে এজন্য ৩৬০ ডিগ্রিতে ভিডিও করতে সক্ষম এমন ক্যামেরা থাকা চাই। জাপানি ক্যামেরা রিকো থেটা এবং কোডাক এসপি৩৬০ ক্যামেরা দিয়ে প্যানারমিক ভিডিও তোলা যায়।