স্পোর্টস ডেস্ক : জিতলেই কোয়ার্টার ফাইনাল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আইরিশদের বিরুদ্ধে এমন সুযোগ কাজে লাগাতে মরিয়া পাকিস্তান শিবির। অ্যাডিলেড ওভালে অনুমিতভাবে সঠিক পথেই হাঁটছে মিসবাহ শিবির।
টসে জিতে আগে ব্যাট করতে নেমে অধিনায়ক উইলয়াম পোর্টারফিল্ডের সেঞ্চুরিতে সবকটি উইকেট হারিয়ে ২৩৭ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড। জবাবে দুর্দান্ত গতিতেই আগাচ্ছে পাকিস্তান। এই রিপোর্ট লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৩৭.২ ওভারে দুই উইকেটে ২০০। জয়ের জন্য তাদের দরকার ১২.৪ ওভারে ৩৮ রান। হাতে আছে আটটি উইকেট।
২৩৮ রানের টার্গেট। এ লক্ষ্যে ব্যাট করতে নেমে পাকিস্তানের দুই ওপেনার আহমেদ শেহজাদ ও সরফরাজ আহমেদ উড়ন্ত সূচনাই করেন। প্রথম উইকেট জুটিতে দুজন করেন ১২০ রান। ৭১ বলে ৬৩ রান করে সাজঘরে ফেরেন শেহজাদ থম্পসনের বলে জয়েসের হাত ক্যাচ দিয়ে। এরপর মাঠে নামা হ্যারিস সোহেল টিকতে পারেননি বেশিক্ষণ। সাত বলে মাত্র তিন রান করে রান আউটের শিকার তিনি।
ক্রিজে ৯০ রানে এখনও ব্যাট করছেন ওপেনার সরফরাজ আহমেদ। তার সঙ্গে আছেন যোগ্য অধিনায়ক মিসবাহ উল হক। তার রান এখন পর্যন্ত ৩৬।

