ঢাকাSunday , 15 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শেষ আটে উইন্ডিজ!

Link Copied!

West Indies v Zimbabwe - 2015 ICC Cricket World Cupস্পোর্টস ডেস্ক : আরব আমিরাতকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ! তবে এখানে রয়েছে একটা ‘কিন্তু’। অ্যাডিলেড ওভালে এখন চলছে পাকিস্তান-আয়ারল্যান্ড ম্যাচ। যে ম্যাচে জয়ের পথে হাঁটছে পাকিস্তান। এই ম্যাচে রেজাল্ট হলেই কোয়ার্টারে চলে যাবে ক্যারিবিয়ানরা। তবে কোন কারণে এই ম্যাচ যদি পরিত্যক্ত হয়, তাহলে পাকিস্তান ও আয়ারল্যান্ড যাবে কোয়ার্টারে, বাদ পড়বে উইন্ডিজ। আবহাওয়ার যা খবর, তাতে এমন সম্ভাবনা নেই বললেই চলে।
রোববার আরব আমিরাতকে ১৭৫ রানে গুটিয়ে কোয়ার্টার ফাইনালে যাওয়ার পথটা কিছুটা সহজ করে ফেলে জেসন হোল্ডারের দল। কোয়ার্টার ফাইনালে যাওয়ার সম্ভাবনা টিকিয়ে রাখার জন্য ৩৬.২ ওভারে জিততে হতো ওয়েস্ট ইন্ডিজকে। সেখানে ৩০.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে বিশ্বকাপের প্রথম দুই আসরের চ্যাম্পিয়নরা।