ঢাকাThursday , 11 September 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সর্বদলীয় কমিটি গণতান্ত্রিক আইনজীবী সমিতির ঘোষণা নয়

দৈনিক পাঞ্জেরী
September 11, 2014 11:04 am
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির আহ্বায়ক সুব্রত চৌধুরী বলেছেন, ‘গত ৮ সেপ্টেম্বর গণতান্ত্রিক আইনজীবী সমিতির অনুষ্ঠানে খন্দকার মাহবুব হোসেন বিচার বিভাগের স্বাধীনতা সুরক্ষায় যে কমিটির ঘোষণা দিয়েছেন তা আমাদের (এ সংগঠনের) ঘোষণা নয়। সেটা মাহবুব হোসেনের ঘোষণা। এর সঙ্গে গণতান্ত্রিক আইনজীবী সমিতির কোনো সংশ্লিষ্টা নেই।’

বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভবনের ল’ রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

12411বিচার বিভাগের স্বাধীনতা সুরক্ষায় গত ৯ সেপ্টেম্বর খন্দকার মাহবুব হোসেন যে সর্বদলীয় কমিটির ঘোষণা দেন সে বিষয়ে গণতান্ত্রিক আইনজীবী সমিতির অবস্থান আনুষ্ঠানিবভাবে স্পষ্ট করতেই আজকেরর এ সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে বিচারপতিদের অভিশংসন সংক্রান্ত বিল তড়িঘড়ি করে পাস না করার আহ্বান জানানো হয়।  ধরে ধীরে এবং আলোচনা ও পরামর্শের ভিত্তিতে যেন এ বিল পাস করা হয় সে আহ্বানও জানায় গণতান্ত্রিক আইনজীবী সমিতি।

মৌলিক অধিকার ধর্মনিরপেক্ষতা জাতীয়তাবাদসহ সকল বিষয়ে সংবিধানকে রক্ষার করার আহ্বানও জানিয়েছে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে সুব্রত চৌধুরী বলেন, ‘এ বিলের ব্যাপারে আমরা একমত নই। আমরা বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় প্রয়োজনে সংসদীয় কমিটির কাছে যাব, প্রধানমন্ত্রীর কাছেও যাব।’

এ বিষয়ে গণতান্ত্রিক আইনজীবী সমিতির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হেলালউদ্দিন বলেন, ‘বিরাজমান পরিস্থতিতে আমরা চিন্তা করেছিলাম দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে একটা কমিটি করবো। ওইদিন বিএনপির আইনজীবীরা ছিলেন। আওয়ামী লীগের আইনজহীবীরাও ছিলেন। কিন্তু আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবদুল মতিন খসরু ছিলেন না। আমরা সবাইকে নিয়ে বসে কমিটি করার কথা ছিল। কিন্তু হঠাৎ করে খন্দকার মাহবুব হোসেন কমিটি ঘোষণা করে দেন। এ ঘোষণার সঙ্গে গণতান্ত্রিক আইনজীবী সমিতির সম্পর্ক নেই।’

তিনি আরো বলেন, ‘ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ঠিক আছে, কিন্তু সর্বদলীয় কমিটিতে তাকে সদস্য সচিব করার ব্যাপারে আমাদের দ্বিমত আছে।’

গত ৯ সেপ্টেম্বর গণতান্ত্রিক আইনজীবী সমিতি আয়োজিত ‘স্বাধীন বিচার বিভাগ, বিচারক নিয়োগ পদ্ধতি, বিচারকের দায়বদ্ধতা ও অভিশংসন’ শীর্ষক এক আলোচনা সভায় ড. কামাল হোসেনকে আহ্বায়ক করে বিচার বিভাগের স্বাধীনতা সুরক্ষায় সর্বদলীয় কমিটির ঘোষণা দনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।

ওই কমিটির যুগ্ম আহ্বায়ক করা হয় ব্যারিস্টার এম. আমীর উল ইসলাম, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন, ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ ও অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। সদস্য সচিব করা হয় ব্যারিস্টার মাহবুব উদ্দিক খোকনকে। ওই সভায় সভাপতিত্ব করেন গণতান্ত্রিক আইনজীবী সমিতির আহ্বায়ক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী।

উল্লেখ্য, অসদাচরণ বা অসামর্থ্যের কারণে কোনো বিচারপতিকে অপসারণের জন্য ক্ষমতা সংসদে ফিরিয়ে আনার জন্য গত ৭ সেপ্টেম্বর সংবিধান সংশোধন বিল সংসদে উত্থাপন করা হয়।

আইনজীবীরা মনে করছেন, বিচারপতিদের ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার জন্য বর্তমান সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলই যথেষ্ট এবং তারা ভালোই কাজ করছেন। এখন এই ক্ষমতা সংসদের হাতে গেলে বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ হবে।