ঢাকাSunday , 15 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পপির লাভ স্পিড

Link Copied!

popy-বিনোদন ডেস্ক : রূপালী পর্দায় অনুপস্থিত চিত্রনায়িকা পপি। তবে বিশেষ দিবস কিংবা ঈদের মৌসুমে ছোটপর্দায় দেখা যায় তাকে। এবার ‘লাভ স্পিড’ নামের একটি টেলিফিল্মে অভিনয় করছেন এই তারকা।
নির্মাতা জিএম সৈকতের পরিচালনায় টেলিফিল্মে দীর্ঘদিন পরে পপির সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করলেন চিত্রনায়ক আমিন খান। গতবছর ‘নবনিতা…তোমার জন্য’ নামে ঈদের বিশেষ ধারাবাহিক নাটকে দেখা গেছে এই জুটিকে। এছাড়াও ইসমত আরা লেমন, নাতাশা, খালেদা আক্তার কল্পনা ও আরও অনেকে অভিনয় করবেন টেলিফিল্মে।
এপ্রিলের প্রথম সপ্তাহে ঢাকার বিভিন্ন লোকেশনে এর শ্যুটিং শুরু হওয়ার কথা রয়েছে।  টেলিফিল্মটি রচনা করেছেন পরিচালক জিএম সৈকত। সম্পর্কের অন্তর্দন্দ এবং মানসিক টানাপোড়েন নিয়ে লেখা ‘লাভ স্পিড’ টেলিফিল্মে রহস্যময়ী এক নারীর চরিত্রে রূপদান করবেন পপি।
গল্প নিয়ে পরিচালক জানান, একটি ডিজে পার্টিতে পপিকে দেখে আমিন খান। প্রথম দেখায় ভালো লেগে গেলে পপিকে বিয়ের উদ্দেশ্যে খোঁজখবর শুরু করেন তিনি। বিয়ের সিদ্ধান্ত হয়ে গেলে পপি জানায়, তার জীবনের প্রথম পুরুষ আমিন খান। কিন্তু বিয়ের রাতে বাসর ঘরে জানতে পারেন নববিবাহিত স্ত্রী পপি গর্ভবতী। ঘটনার সূত্রপাত ধরেই চলতে থাকে বিভিন্ন টানাপোড়েন।
টেলিফিল্ম নিয়ে জিএম সৈকত বলেন, ‘সমাজের বাস্তবধর্মী ঘটনা নিয়েই তৈরি হবে লাভ স্পিড। সচরাচর যে ধরনের গল্প হয় তার বাইরে গিয়ে একটু ভিন্নভাবে দেখা যাবে। আশাকরি দর্শকদের ভালো লাগবে।’ তিনি আরও জানান রোজার ঈদে বেসরকারি টিভি চ্যানেল এটিন বাংলায় প্রচারিত হবে।