ঢাকাSaturday , 21 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিষ্প্রাণ ড্র’ই হলো গল টেস্ট

Link Copied!

আর একটি সেশন বেশি পেলে কী বাংলাদেশ দল জিততে পারতো? এ প্রশ্ন এখন তোলাই যায়। কারণ, দ্বিতীয় ইনিংসে ২৯৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩২ ওভার খেলেছে স্বাগতিক শ্রীলঙ্কা। তাতে হারিয়েছে ৪ উইকেট। আর একটি সেশন পেলে বাকি ৬ উইকেটও হয়তো তুলে নিতে পারতো টাইগার বোলাররা। তবে, শেষ পর্যন্ত তেমন কিছুই হলো না। ৪ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা ৭২ রান তোলার পরই শেষ হয়ে যায় নির্ধারিত সময়। যার ফলে গল টেস্ট শেষ হলো অমিমাংসিতভাবে, নিষ্প্রাণ ড্র হিসেবেই। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ জোড়া সেঞ্চুরিতে ভর করে সংগ্রহ করেছিল ৪৯৫ রান। জবাব দিতে নেমে ৪৮৫ রান করে স্বাগতিক শ্রীলঙ্কা। ১০ রানের লিড পায় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ২৮৫ রান করার পর ইনিংস ঘোষণা করেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। লিড দাঁড়ায় ২৯৫ রানের। শ্রীলঙ্কা ৭২ রান করার পরই খেল শেষ হয়ে যায়।