ঢাকাThursday , 19 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উত্তরায় কোটি টাকা ছিনতাই: ৫ আসামি ছয়দিনের রিমান্ডে

Link Copied!

রাজধানীর উত্তরায় র‌্যাব পরিচয়ে ১ কোটি ৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় পাঁচ আসামির ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১৯ জুন) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশীতা ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
গ্রেফতার আসামিরা হলেন- মো. হাসান (৩৫), গোলাম মোস্তফা ওরফে শাহিন (৫০), শেখ মো. জালাল উদ্দিন ওরফে রবিউল (৪৩), মো. ইমদাদুল শরীফ (২৮) ও মো. সাইফুল ইসলাম ওরফে শিপন (২৭)। এর মধ্যে, মূল পরিকল্পনাকারী গোলাম মোস্তফা বাংলাদেশ পুলিশের বহিষ্কৃত কনস্টেবল এবং গ্রেফতার শেখ মো. জালাল উদ্দিন ওরফে রবিউল বাংলাদেশ সেনাবাহিনীর বহিষ্কৃত সার্জেন্ট বলে জানিয়েছে পুলিশ। এদিন আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক সুমন মিয়া। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করে। শুনানি শেষে বিচারক প্রত্যেকের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন। জানা গেছে, গত ১৪ জুন সকাল ৮টা ৫০ মিনিটের দিকে উত্তরা ১৩ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডে নগদের স্থানীয় ডিস্ট্রিবিউটর অফিসের এমডি আব্দুল খালেক নয়নের বাসা থেকে দুটি ব্যাগে ভরে দুটি মোটরসাইকেলে ১ কোটি ২২ লাখ ৯৮ হাজার টাকা নিয়ে রওয়ানা দেন চার ব্যক্তি। বাসার সামনে বাম পাশে পৌঁছাতেই আগে থেকে অবস্থান নেওয়া কালো রঙের হাইস গাড়ি মোটরসাইকেল দুটির গতিরোধ করে। পরে র‌্যাব পরিচয়ে র‌্যাবের পোশাক পরা ৮ থেকে ১০ জন অস্ত্রের মুখে ওই চারজনকে জিম্মি করে ব্যাগ ছিনিয়ে নেয়। এ ঘটনায় নগদ কোম্পানির মানি ডিস্ট্রিবিউটর মো. আব্দুর রহমান গত ১৪ তারিখ উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করেন।