ঢাকাSunday , 15 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রাথমিকে বৃত্তি পেয়েছে ৫৪৪৮১ শিক্ষার্থী

Link Copied!

Primaryনিজস্ব প্রতিবেদক : প্রাথমিক বৃত্তি ২০১৪ এর ফলাফল ঘোষণা করা হয়েছে। এ বছর মোট ৫৪ হাজার ৪৮১শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এরমধ্যে ট্যালেন্টপুল কোটায় ২২ হাজারের মধ্যে ২১ হাজার ৯৮৩ জন এবং সাধারণ কোটায় ৩৩ হাজারের মধ্যে ৩২ হাজার ৪৯৮ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।
রোববার সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী মোস্তাফিজুর রহমান এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ‘এর আগে পঞ্চম শ্রেণীর বিপুল সংখ্যক নির্বাচিত শিক্ষার্থীদের আলাদা পরীক্ষা নিয়ে বৃত্তি দেয়া হলেও ২০০৯ সাল থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বৃত্তি দেয়া হচ্ছে। এতে পঞ্চম শ্রেণীর সকল শিক্ষার্থী বৃত্তির প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছে। এতে শিক্ষার গুণগত মানও বাড়ছে।’
মন্ত্রী জানান, বৃত্তির ফলাফল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dpe.gov.bd তে আজ দুপুর ২টা থেকে পাওয়া যাবে।