ঢাকাSaturday , 14 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এমসি কলেজে শিক্ষককে অবরুদ্ধ করলো শিক্ষার্থীরা

Link Copied!

mc-collegeসিলেট প্রতিনিধি : ঐতিহ্যবাহী এমসি কলেজের মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সালেহ আহমদকে অবরুদ্ধ করেছে শিক্ষার্থীরা। নিয়মিত কলেজে না আসা, ক্লাস না নেয়া ও শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে শিক্ষার্থীরা তাকে রুমে তালাবদ্ধ করে রাখেন।
শনিবার দুপুর সোয়া ১২টা থেকে পৌনে ১টা পর্যন্ত অবরুদ্ধ থাকার পর কলেজ অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ গিয়ে তাকে মুক্ত করেন।
শিক্ষার্থীদের অভিযোগ, মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সালেহ আহমদ সপ্তাহে ১ থেকে ২ দিন কলেজে আসেন। কলেজে তিনি নিয়মিত ক্লাস না নিয়ে চলে যান। ফলে পরীক্ষার আগে শিক্ষার্থীরা সিলেবাস সম্পূর্ণ করতে পারেন না। সিলেটবাস সম্পূর্ণ না করেই তাদেরকে পরীক্ষা দিতে হয়।
এছাড়া কোনো কাজে অধ্যাপক সালেহ আহমদের কাছে গেলে তিনি শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করেন।
শিক্ষার্থীদের অভিযোগ, অধ্যাপক সালেহ আহমদ শুধু শিক্ষার্থীদের সঙ্গে নয় ওই বিভাগের অন্যান্য শিক্ষকদের সঙ্গেও দুর্ব্যবহার করেন।
তিনি এমসি কলেজে ক্লাস না নিয়ে শহরের বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পাঠদান নিয়ে ব্যস্ত থাকেন বলেও শিক্ষার্থীরা অভিযোগ করেন।
এ ব্যাপারে সিলেট অধ্যাপক সালেহ আহমদের সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
তবে কলেজ অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিষয়টি পরে আমরা মীমাংসা করেছি।’