ঢাকাSaturday , 14 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অনলাইনের আওতায় আসছে ঢাকা কলেজের লাইব্রেরি

Link Copied!

dhaka-collegeনিজস্ব প্রতিবেদক : ঢাকা কলেজের লাইব্রেরির কার্যক্রমকে আরও গতিশীল করতে একটি ল্যাপটপ হস্তান্তর করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
শুক্রবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি বিভাগে অনুষ্ঠানিকভাবে কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর মো. মোয়াজ্জেম হোসেন মোল্লাহর কাছে এ ল্যাপটপ হস্তান্তর করা হয়।
এসময় প্রতিমন্ত্রী বলেন, ‘যদিও ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানের বিশাল লাইব্রেরির জন্য একটি ল্যাপটপ যথেষ্ট নয়। তারপরও এর মধ্য দিয়ে ঢাকা কলেজের লাইব্রেরির কার্যক্রমকে অনলাইনে নিয়ে আসার কাজের সূচনা হবে।’
কলেজের লাইব্রেরির একটি ডাটাবেজ গড়ে তোলার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘এটি করতে পারলে ছাত্ররা ঘরে বসেই লাইব্রেরির সুবিধা পাবে।’
ঢাকা কলেজের প্রাক্তন ছাত্র ও আইসিটি প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা আবদুর রহীম জানান, ঢাকা কলেজের লাইব্রেরিতে বসে মেধা ও জ্ঞানচর্চার পরিবর্তে এখন সময়ে এসেছে অনলাইনে লাইব্রেরির সুবিধা পাওয়ার। তিনি এজন্য ঢাকা কলেজের লাইব্রেরি কার্যক্রম অনলাইনে নিয়ে আসার জন্য প্রতিমন্ত্রীর সহযোগিতা কামনা করেন। প্রতিমন্ত্রী সানন্দে এ প্রস্তাবে সাড়া দেন।
এসময় আইসিটি সচিব শ্যাম সুন্দর সিকদার, হাই-টেক পার্কের এমডি হোসনে আরা বেগম, আইসিটি অধিদপ্তরের ডিজি জসিম উদ্দিন আহমেদ, আইসিটি বিভাগের যুগ্ম সচিব সুশান্ত কুমার সাহাসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।