ঢাকাTuesday , 3 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চ্যাম্পিয়ন মোহামেডানের ফুটবলারদের স্যালুট দিলেন ক্লাব সভাপতি

Link Copied!

পেশাদার ফুটবল লিগে ২২ বছর পর চ্যাম্পিয়ন হয়েছে মোহামেডান। ক্লাব থেকে খেলোয়াড়দের জন্য সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার রাতে ঢাকায় জাতীয় স্টেডিয়ামসংলগ্ন হ্যান্ডবল মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে নৈশভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে মোহামেডানে খেলা বেশ কিছু সাবেক ফুটবলার ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। মোহামেডানের অতীত ইতিহাস টেনে তিনি বলেন, ‘মোহামেডান ইতিহাসের অংশ হয় না। ইতিহাস তৈরি করে। আগামীতেও মোহামেডানের ইতিহাস ফুটবলের পাতায় পাতায় লেখা থাকবে।’ বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। তিনি আরও বলেন, ‘তারেক জিয়া দেশের ফুটবলের উন্নয়নের কথা বলেছেন। খেলাধুলাকে এগিয়ে নিতে তিনি পরামর্শ দিয়েছেন।’ সংবর্ধনা অনুষ্ঠানের মূল মঞ্চের বাইরেও আরেকটি মঞ্চ তৈরি করা হয়। সেখানে খেলোয়াড়রা বসেছিলেন। মঞ্চের নিচে আমন্ত্রিত অতিথিরা বসেছেন। যারা কথা বলবেন তারা মঞ্চে উঠেছেন। সংবর্ধনা অনুষ্ঠানে আসা অতিথিদের মুখে মুখে খেলোয়াড়, কোচ আলফাজ আহমেদ, ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকিবদের কথা শোনা গেছে। সবাই এবার এক হয়ে অধরা সাফল্য উপহার দিয়েছেন মোহামেডানের কোটি কোটি সমর্থককে। প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হওয়ার পেছনে থাকা একজন মানুষ নীরবে কাজ করেছেন। ক্লাবের সভাপতি সাবেক সেনা প্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন মোহামেডানের সাফল্যে দারুণ খুশি। এই মানুষটি মঞ্চে উঠে খেলোয়াড়দেরকে শুধু অভিনন্দনই দেননি। তিনি মঞ্চে দাঁড়িয়ে সব ফুটবলারকে খেলোয়াড়দের মঞ্চের দিকে মুখ করে স্যালুট দিয়েছেন। এমন দৃশ্য দেখে অতিথিরা করতালি দিয়ে আব্দুল মুবীনকেও অভিনন্দন জানান। এরপর আব্দুল মুবীন কোচ আলফাজ আহমেদ এবং ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকিবকেও তাদের স্বার্থক পরিশ্রমের জন্য স্যালুট দিয়ে সম্মান জানান। একজন সাবেক সেনাপ্রধান কিংবা ক্লাব সভাপতিকে এভাবে দেশের ফুটবলারদের পরিশ্রমকে সম্মান জানানোর ইতিহাস নেই। জাতীয় দলের সাবেক ফুটবলার সাব্বির, কায়সার হামিদ, কানন, আরমান মিয়া, মাসুদ রানারা পালটা হাততালি দিয়ে আব্দুল মুবীনকে অভিনন্দন জানিয়েছেন।