ঢাকাTuesday , 3 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারতের চার ভেন্যুতে নারী বিশ্বকাপ, কলম্বোয় খেলবে পাকিস্তান

Link Copied!

সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের আপত্তিতে হাইব্রিড মডেলে খেলা অনুষ্ঠিত হয়। এবার নভেম্বরে ভারতের মাটিতে হতে যাওয়া আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান ভারতে গিয়ে অংশ নেবে না– এমন বার্তাই পাওয়া যাচ্ছিল। আইসিসি সেই দাবি পূরণ করেছে। সোমবার আসন্ন বিশ্বকাপের ভেন্যু এবং গুরুত্বপূর্ণ কিছু ম্যাচের সূচি ঘোষণা করা হয়েছে, আর তাতেই মূল আয়োজক ভারতের সঙ্গে ঘোষণা করা হয়েছে শ্রীলঙ্কার এক ভেন্যুর নাম। নারী ওয়ানডে বিশ্বকাপের এবারের আসরের ম্যাচগুলো হবে ৫ ভেন্যুতে। যার চারটি ভারতে। অন্যটি কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম। টুর্নামেন্টটি ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত চলবে। এতে ৮টি দল অংশ নেবে এবং ২৮টি লিগ ম্যাচ অনুষ্ঠিত হবে রাউন্ড-রবিন ফরম্যাটে। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামকে নির্ধারণ করা হয়েছে ফাইনাল ম্যাচের জন্য। তবে পাকিস্তান দল যদি ফাইনালে ওঠে, তাহলে ফাইনাল ম্যাচ শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত হবে। চিন্নাস্বামী এবং প্রেমাদাসা ছাড়াও গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়াম, ইন্দোরের হোলকার স্টেডিয়াম এবং বিশাখাপত্তনমে হবে বিশ্বকাপের ম্যাচগুলো। আয়োজক দেশ ভারত বেঙ্গালুরুতে উদ্বোধনী ম্যাচ খেলবে। আসরের প্রথম সেমিফাইনাল ২৯ অক্টোবর গুয়াহাটিতে। তবে পাকিস্তান গ্রুপ পর্ব পেরুতে পারলে সেই খেলা চলে যাবে কলম্বোতে। দ্বিতীয় সেমি পরদিন বেঙ্গালুরুতে। আর ফাইনাল দুই নভেম্বর বেঙ্গালুরু বা কলম্বোতে। এদিকে, নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে ১২ জুন ইংল্যান্ডের এজবাস্টনে। সেখানে ইংল্যান্ড নারী দল খেলবে প্রথম ম্যাচ। টি-টোয়েন্টি বিশ্বকাপে ২৪ দিনে ৩৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে।