বিনোদন ডেস্ক : মার্চের শেষ সপ্তাহে সেন্সরে যাচ্ছে ‘মন জানে না মনের ঠিকানা’। গত বছরের পয়েলা জুলাই শ্যুটিং শুরু হয়েছিল মুশফিকুর রহমান গুলজার পরিচালিত মন জানে না মনের ঠিকানা চলচ্চিত্রের। বর্তমানে পোস্টারের কাজ শেষে চলছে ব্যাকগ্রাউন্ড এর কাজ।
পরিচালক মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘সুস্থ ধারার চলচ্চিত্র ও বর্তমান সময়ের গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্র মন জানে না মনের ঠিকানা। আইনি মারপ্যাঁচে পড়লে মানুষের মধ্যে কি ধরনের পরিস্থিতির তৈরি হয় তা তুলে ধরার চেষ্টা করেছি। পরিচালক আরও জানান, যমজ দুই বোন দেখা যাবে মন জানে না মনের ঠিকানায় এবং যাদের শরীর এক জনের সঙ্গে অন্য জনের জোড়া লাগানো। এ দুই বোন যা কিছু করে সবকিছুই একই সঙ্গে করতে হয়। একদিন তাদের এলাকাতে একটি লোক খুন হয়। এ নিয়ে মামলাও হয় এবং সন্দেহের তীর আসে এক বোনের দিকে। আর অন্য বোন মামলার প্রতক্ষ্যদর্শী। আদালত এক বোনকে খুনের দায়ে দোষী করে রায় দেয়। কিন্তু জমজ জোড়া বোনের একজনতো নির্দোষ। এ ধরণের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘মন জানে না মনের ঠিকানা’। ‘
‘মন জানে না মনের ঠিকানা’ চলচ্চিত্রে নায়ক রাজ রাজ্জাক, মৌসুমী, ফেরদৌস, পরীমনি, শিরিন শিলা, সাজ্জাদ, প্রণয়, আফজাল শরীফ ও শহিদুল আলম সাচ্চু,তানভীর অভিনয় করেছেন। বাংলালিক নিবেদিত প্রিয়জন কথাচিত্র প্রযোজিত ইমপ্রেস টেলিফিল্ম পরিবেশিত মন জানে না মনের ঠিকানা।

