ঢাকাMonday , 2 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেন ম্যাক্সওয়েল

Link Copied!

বিশ্ব ক্রিকেটে এমন ইনিংসের দেখা খুব বেশি পাওয়া যায় না। ২০২৩ বিশ্বকাপে মুম্বাইয়ে আফগানিস্তানের বিপক্ষে গ্লেন ম্যাক্সওয়েলের সেই অবিশ্বাস্য ২০১ রানের ইনিংসটি অনেকের চোখেই ওয়ানডে ইতিহাসের সেরা। আহত অবস্থায় একাই লড়ে ২১টি চার ও ১০টি ছক্কায় অস্ট্রেলিয়াকে জয় এনে দেন এই অলরাউন্ডার। তবে সেই ‘নায়ক’ই এবার বিদায়ের সিদ্ধান্ত নিয়েছেন। অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে ক্রিকেটকে বিদায় বললেন গ্লেন ম্যাক্সওয়েল। জানিয়েছেন, অবসরের সিদ্ধান্ত সঙ্গে সঙ্গেই কার্যকর হবে। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট চালিয়ে যাবেন তিনি। ‘ফাইনাল ওয়ার্ড’ পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দেন ম্যাক্সওয়েল। সেখানে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে শরীর তাকে আগের মতো সাড়া দিচ্ছে না। বিশেষ করে ২০২২ সালে পা ভেঙে যাওয়ার পর ওয়ানডের শারীরিক চাপ অনেক বেশি হয়ে দাঁড়িয়েছে। ম্যাক্সওয়েল বলেন, ‘আমার মনে হচ্ছে, দলকে একটু একটু করে নিচে নামিয়ে আনছি। কন্ডিশনের সঙ্গে শরীরের প্রতিক্রিয়া দেখে আমি নিজেই শঙ্কিত। আমি চাই না, দল আমার কারণে ভুগুক। তাই এই সিদ্ধান্ত।’তিনি আরও জানান, প্রধান নির্বাচক জর্জ বেইলির সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। জানিয়েছেন, ২০২৭ বিশ্বকাপে খেলার সম্ভাবনা দেখছেন না বলেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত। অস্ট্রেলিয়ার হয়ে ১৪৯টি ওয়ানডে খেলেছেন গ্লেন ম্যাক্সওয়েল। ৩৩.৮১ গড়ে করেছেন ৩৯৯০ রান। রয়েছে ৪টি সেঞ্চুরি ও ৩৩টি হাফ সেঞ্চুরি। সর্বোচ্চ ইনিংস অপরাজিত ২০১ রান। বল হাতেও অবদান রেখেছেন, নিয়েছেন ৭৭টি উইকেট। টেস্ট ক্রিকেট থেকে এখনও অবসর না নিলেও মূলত এই ফরম্যাটে নিয়মিত ছিলেন না ম্যাক্সওয়েল। খেলেছেন মাত্র ৭টি টেস্ট।