ঢাকাSunday , 1 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পুত্র সন্তানের বাবা হলেন পরমব্রত

Link Copied!

চলতি বছরের ভালোবাসা দিবসে প্রথমবারের মতো সন্তান আসার সুখবর দিয়েছিলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও তার স্ত্রী পিয়া চক্রবর্তী। সেই অপেক্ষার অবসান ঘটল জুনের প্রথম দিনেই। পুত্র সন্তানের জন্ম দিয়েছেন পিয়া চক্রবর্তী। মা-বাবা হলেন এই জনপ্রিয় তারকা দম্পতি। এই খুশির খবর প্রথম প্রকাশ্যে আনেন পরমব্রত-পিয়ার বান্ধবী রত্নাবলী রায়। সামাজিক যোগাযোগমাধ্যমে পিয়াকে শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, “আমরা সকলে অত্যন্ত খুশি। জুনিয়র ভালো আছে।” এ বছর ভালোবাসা দিবসেই সন্তান আসার ইঙ্গিত দিয়েছিলেন পরমব্রত। সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, “প্রেম দিবসের পার্টি করতে আমাদের দেরি হল কারণ আমরা কিছু জিনিস নিয়ে ব্যস্ত ছিলাম—প্রথমে আমরা নিজেরা, দ্বিতীয় আমাদের বড় সন্তান নিনা, তৃতীয় অনেক বছর পর আমাদের কাছে আসা বাঘা, চতুর্থ আমাদের ভালোবাসার অংশ ক্রমশই বড় হচ্ছে। নতুন সদস্য যোগ হতে চলেছে এই পরিবারে। উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বরে ঘনিষ্ঠ কয়েকজন আত্মীয়-বন্ধুকে নিয়ে ঘরোয়া পরিবেশে আইনি বিয়ে সারেন পরমব্রত ও পিয়া। বিয়ের আগে তাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠলেও দু’জনেই জানিয়েছিলেন, তারা শুধুই ভালো বন্ধু। তবে বিয়ের পরও সেই বন্ধুত্ব অটুট রয়েছে, আর এবার সেই পরিবারে নতুন এক সদস্যের আগমন।