ঢাকাSunday , 1 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেসির জোড়া গোল-অ্যাসিস্টে ইন্টার মায়ামির বড় জয়

Link Copied!

মেজর লিগ সকারে (এমএলএস) লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্সে বড় জয় পেয়েছে ইন্টার মায়ামি। রবিবার (১ জুন) চেজ স্টেডিয়ামে কলাম্বাসকে ৫-১ ব্যবধানে হারিয়েছে দলটি। মেসির জোড়া গোল ও জোড়া অ্যাসিস্টের পাশাপাশি গোল পেয়েছেন লুইস সুয়ারেজ, তাদেও আয়েন্দে ও ফাফা পিকল্ট। পুরো ম্যাচজুড়েই আধিপত্য দেখিয়েছে মায়ামি। বল দখলে রেখে (৫১ শতাংশ) তারা নিয়েছে ১৪টি শট, যার ৭টি ছিল লক্ষ্যে। বিপরীতে কলাম্বাস নিয়েছে ১২টি শট, এর মধ্যে মাত্র একটি ছিল অন টার্গেট। ম্যাচের ১৩তম মিনিটেই মেসির বানিয়ে দেওয়া ফ্রি-কিক থেকে লিড নেয় মায়ামি। মাঝমাঠ থেকে মেসির পাস দখলে নিয়ে বক্সে ঢুকে ওয়ান অন ওয়ান পজিশনে বল জালে জড়ান তাদেও আয়েন্দে। মাত্র দুই মিনিট পরই স্কোরলাইন ২-০ করেন মেসি। কলাম্বাস গোলরক্ষক নিকোলাস হাগেনের ভুল পাস কাঁটিয়ে বল দখলে নিয়ে বাঁ পায়ে দুর্দান্ত শটে গোল করেন আর্জেন্টাইন তারকা। ২১তম মিনিটে আবারও মেসির জাদু। সার্জিও বুসকেটসের লম্বা পাস দখলে নিয়ে বক্সে ঢুকে প্রতিপক্ষ গোলরক্ষককে পরাস্ত করে ব্যবধান ৩-০ করেন তিনি। এ স্কোর নিয়েই বিরতিতে যায় মায়ামি। দ্বিতীয়ার্ধের ৫৮তম মিনিটে একটি গোল হজম করে মায়ামি। বাঁ দিক থেকে চামবোস্টের ক্রসে হেডে গোল করেন সেজার রুবালকাবা। তবে পাঁচ মিনিট পরই ব্যবধান বাড়ায় মায়ামি। এ বার গোলের দেখা পান সুয়ারেজ। বক্সে সেগোভিয়ার পাস থেকে নিখুঁত শটে গোল করেন উরুগুইয়ান স্ট্রাইকার। নির্ধারিত সময়ের ঠিক আগে মেসির আরেকটি দুর্দান্ত অ্যাসিস্টে গোল করেন ফাফা পিকল্ট। প্রতিপক্ষ রক্ষণকে ফাঁকি দিয়ে মেসির পাস থেকে ওয়ান অন ওয়ান পজিশনে বল জালে জড়ান এই হাইতি ফরোয়ার্ড। ৫-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মায়ামি। এই জয়ে ১৬ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের তিন নম্বরে উঠে এসেছে ইন্টার মায়ামি। ১৭ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ফিলাডেলফিয়া ইউনিয়ন।