ঢাকাSaturday , 31 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ক্যাম্পে ফুটবলাররা, ফাহামিদুলকে আড়ালে রাখলেন কোচ

Link Copied!

জাতীয় ফুটবল দলের ক্যাম্পে যোগ দিয়েছেন ফুটবলাররা। দলের ক্যাম্প করা হয়েছে ইন্টারকন্টিনেন্টালে। সন্ধ্যায় ফুটবলাররা একে একে সেখানে কোচ হ্যাভিয়ের কাবরেরা ও ম্যানেজার আমের খানের কাছে রিপোর্ট করেন। ফুটবলাররা ক্যাম্পে গেলেও বাফুফে সেখানে কড়াকড়ি নিয়ম-কানুন করে। ২৬ ফুটবলারের মধ্যে ২৪ জন রিপোর্ট করেছেন। সামিত সোম এবং হামজা চৌধুরী আসেননি। তারা চলে আসবেন। আজ থেকে ঢাকা স্টেডিয়ামে অনুশীলন শুরু করবেন কোচ। বিকাল ৫টায় শুরু হবে। এই মাঠেই আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ ফুটবল বাছাই পর্বে গ্রুপের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। এর আগে প্রস্তুতি ম্যাচ হিসেবে ভুটানের বিপক্ষে খেলা হবে ৪ জুন। ভুটান আজ বাংলাদেশে আসবে। ভুটান ম্যাচে বাংলাদেশ নিজেদের ঝালাই করবে। প্রবাসী ফুটবলাররা খেলবেন কি না, সেটা নিশ্চিত না। অনেক কিছুর ওপর নির্ভর করছে। কোচ কীভাবে পরিকল্পনা সাজান তার ওপর নির্ভর করছে ভুটান ম্যাচে কারা খেলবেন। তবে ২৬ জনের মধ্যে ভুটান ম্যাচের পর ৩ জনকে ক্যাম্প ছাড়তে হবে। সেটা আগেই জানিয়ে দিয়েছেন তিনি। সবার আগে ফুটবল ক্যাম্পে এসেছেন ইতালি প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলাম। তিন দিন হয়ে গেছে তিনি ঢাকায়। কিন্তু বাফুফে তাকে কোনো কথা বলতে দেয়নি। যাকে নিয়ে এত আলোচনা-সমালোচনা। সেই ফাহামিদুল রীতিমতো হোটলে বন্দি হয়ে ছিলেন। কারো সঙ্গে কথা বলাও নিষেধ ছিল। গতকাল ফুটবলারদের রিপোর্টিংয়ের দিনে ফাহামিদুল হোটেলের লবিতে ছিলেন। তপু, সুমন রেজা, সুজন, ফাহিম, তারিক কাজী, রাকিবরা রুমের চাবি বুঝে নিচ্ছিলেন, তখন একই সঙ্গে ফাহামিদুলকেও দেখা গেছে সেখানে। কিন্তু সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে দেওয়া হয়নি। ম্যানেজার আমের খান জানিয়েছেন, ‘সাংবাদিকরা ফাহামিদুলকে চাননি, চাইলে ফাহামিদুল কথা বলতেন।’ তপু বর্মন বলেন, ‘সিংগাপুর ম্যাচ ঘিরে ফুটবলের যে উন্মাদনা তৈরি হয়েছে, তা সত্যি অসাধারণ। সিংগাপুর আশিয়ান অঞ্চলে ভালো খেলে। কিন্তু বর্তমান সময়ে সিংগাপুরের পারফরম্যান্স ভালো না। এখানে র‍্যাংকিং কোনো বিষয় না। আমাদের মাঠে আমাদের জন্য খেলাটা অন্যরকম হবে সেটা বলতে পারি।’ অধিনায়ক জামাল ভূঁইয়া জানিয়েছেন, তার জায়গা থাকা নিয়ে একটা চ্যালেঞ্জ হবে। তিনি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।