ঢাকাWednesday , 28 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হামজা, সামিত ও ফাহামিদুলকে নিয়েই বাংলাদেশের দল ঘোষণা

Link Copied!

১০ জুন এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। গুরুত্বপূর্ণ এই ম্যাচকে সামনে রেখে ইতোমধ্যেই ইতালি থেকে দেশে ফিরেছেন মিডফিল্ডার ফাহামিদুল ইসলাম। খুব শীঘ্রই যুক্ত হচ্ছেন ব্রিটিশ বংশোদ্ভূত ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরী ও কানাডিয়ান প্রিমিয়ার লিগে খেলা তরুণ ফরোয়ার্ড সামিত সোম। তাদের নিয়েই ঢাকার ম্যাচের জন্য ২৬ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন বাংলাদেশ দলের কোচ হাভিয়ের কাবরেরা। এই স্কোয়াডই ব্যবহার হবে ৪ জুন ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও। দুই ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। দলের ক্যাম্প শুরু হবে শুক্রবার (৩১ মে) থেকে। স্কোয়াডে কোনো নতুন মুখ নেই। কোচ কাবরেরার অধীনে আগে যারা খেলেছেন বা স্কোয়াডে ছিলেন, তারাই আছেন দলে। স্ট্রাইকার সুমন রেজা শুধু দলে ফিরেছেন। এশিয়ান কাপ বাছাইয়ের ‘সি’ গ্রুপে থাকা চার দলেরই সমান ১ পয়েন্ট করে। আগের ম্যাচগুলোতে ভারত-বাংলাদেশ ও সিঙ্গাপুর-হংকং মুখোমুখি হয়েছিল, দুটিই গোলশূন্য ড্র হয়। বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড: মিতুল মারমা, সুজন হোসাইন, মেহেদী হাসান শ্রাবণ, শাকিল আহাদ তপু, জাহিদ হাসান শান্ত, রহমত মিয়া, ঈসা ফয়সাল, তাজ উদ্দিন, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন, মোহাম্মদ হৃদয়, সৈয়দ শাহ কাজেম কিরমানি, সোহেল রানা, মুজিবুর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী, সামিত সোম, ফাহামিদুল ইসলাম, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, ইমন শাহরিয়ার, মোহাম্মদ ইব্রাহিম, আল আমিন, সুমন রেজা।