ঢাকাWednesday , 28 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মিরপুরে বাংলাদেশি ব্যাটারের সঙ্গে প্রোটিয়া বোলারের হাতাহাতি!

Link Copied!

দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে চার দিনের টেস্টের দ্বিতীয় দিনে এক অস্বস্তিকর ঘটনার সাক্ষী হলো শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। বাংলাদেশের ব্যাটার রিপন মণ্ডল ও প্রোটিয়া পেসার টিপেসু এনটুলির মধ্যে ঘটে গেছে উত্তেজনাকর ও অনাকাঙ্ক্ষিত এক পরিস্থিতি। ঘটনাটি ঘটে বাংলাদেশ ইনিংসের ১০৫তম ওভারে। ওভারের প্রথম বলেই ডাউন দ্য উইকেটে গিয়ে ছক্কা হাঁকান রিপন। ছক্কার পরপরই রীতিমতো মেজাজ হারান এনটুলি। পরবর্তী মুহূর্তে তিনি রিপনের দিকে এগিয়ে গিয়ে উত্তপ্ত বাক্যবিনিময় শুরু করেন। একপর্যায়ে আগ বাড়িয়ে রিপনকে ধাক্কাও দেন এনটুলি। রিপন প্রতিক্রিয়া জানালে আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন দক্ষিণ আফ্রিকান পেসার। আম্পায়ারকে সামনে রেখেই রিপনের হেলমেট ধরে টানা-হ্যাঁচড়াও করেন তিনি। বিষয়টি সামাল দিতে চেষ্টা করেন রিপন নিজেও। কিন্তু এনটুলি থামেননি, বরং হেলমেট ছেড়ে আঙুল উঁচিয়ে কিছু একটা বলতে থাকেন রিপনকে উদ্দেশ করে। শেষ পর্যন্ত দুই আম্পায়ার ও মাঠে থাকা অন্যান্য ক্রিকেটারদের হস্তক্ষেপে দুজনকে আলাদা করা হয়। তবে তখনও নিয়ন্ত্রণে ছিলেন না এনটুলি। এমনকি দক্ষিণ আফ্রিকার আরও দুই ক্রিকেটার এসে রিপনের সঙ্গে কিছু কথা বলেন বলে জানা গেছে। মাঠের উত্তপ্ত এই পরিস্থিতি ছাড়াও, ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে বড় সংগ্রহ গড়েছে বাংলাদেশ ইমার্জিং দল। ৩৭১ রানে অলআউট হয়েছে স্বাগতিকরা। রিপন মণ্ডল ৮১ বলে ৩ চার ও ২ ছক্কায় করেন ৪৩ রান। শেষ পর্যন্ত তাকে আউট করেন এনটুলিই।