ঢাকাTuesday , 27 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলে ২১ দিনের সাঁতার প্রশিক্ষণ শুরু

Link Copied!

“দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হলো জেলা ক্রীড়া অফিসের কল্যাণে। অনেক আগেই সাঁতার প্রশিক্ষণের ব্যবস্থা করা দরকার ছিল। আমার ছেলে সাঁতার পারেনা, যে কারণে আমার ছেলেকে গ্রামে নিতে ভয় পাই। যদি গ্রামের নদীতে পড়ে হারিয়ে যায়। যা হোক ক্রীড়া অফিসের সহযোগিতায় ছেলেমেয়েরা সাঁতার শিখবে, এটা অনেক আনন্দের ব্যাপার। এতে করে সাঁতারে টাঙ্গাইল এগিয়ে যাবে।” কথাগুলি আদালতপাড়া পুকুরপাড়ে বলছিলেন সরকারী কুমুদিনী মহিলা কলেজের সহকারী অধ্যাপক শিল্পী বসাক। তারুন্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় সোমবার (২৬ মে) আদালতপাড়া পুকুরপাড়ে জেলার সাঁতার উন্নয়নে ২১ দিনের সাঁতার প্রশিক্ষণ ক্যাম্প উদ্বোধন করেছেন নব নিযুক্ত জেলা ক্রীড়া কর্মকর্তা রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন আদালতপাড়া নিবাসী জেলার সাবেক ক্রিকেট খেলোয়াড় ও কোচ রিপন সরকার অনুর্ধ্ব-১৫ বয়সী ২০ জন ছেলে ও ২০ জন মেয়ে নিয়ে ২১ দিনের সাঁতার প্রশিক্ষণের কোচ হিসেবে আছেন আনিসুর রহমান আলো ও বিপ্লব দাস। জানা গেছে, ২১ দিনের প্রশিক্ষণ শেষে ৪০ জন শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হবে। দীর্ঘদিনের সাঁতার প্রশিক্ষণের চাহিদা পূরণে খুশি অংশগ্রহণকারী সাঁতারুরা।