ঢাকাMonday , 26 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লেওয়ান্ডোভস্কির জোড়া গোলে জয় দিয়ে মৌসুম শেষ বার্সার

Link Copied!

লিগ আগেই নিশ্চিত হয়ে যাওয়ায় মৌসুমের শেষ ম্যাচে বিলবাও এর বিপক্ষে রবিবার রাতে বার্সেলোনার ম্যাচটি ছিলো শুধুই আনুষ্ঠানিকতার। তারপরও শেষ ম্যাচে জয় তুলে নিয়ে মৌসুম শেষ করেছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। স্যান মেমেসে ৩-০ গোলে জয়ের ম্যাচে দুটি গোলই করেছেন রবার্ট লেওয়ান্ডোভস্কি। পেনাল্টি থেকে অপর গোলটি করেন দানি অলমো। এদিন খেলা শুরু হওয়ার ৭ মিনিটের মাথায় বিলবাওয়ের গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। এরপর ১০ মিনিটের ভিতরে দুই গোল দেন লেওয়ান্ডোভস্কি। ফারমিন লোপেজের বাড়িয়ে দেওয়া বলে বিলবাও গোলরক্ষককে একা পেয়ে বল জালে জড়ান বার্সার এই পোলিশ স্ট্রাইকার। ২০২২ সালে বার্সায় যোগ দেওয়ার পর সব প্রতিযোগিতা মিলিয়ে পোলিস স্ট্রাইকার শততম গোলের দেখা পেলেন। লেওয়ান্ডোভস্কি এই মৌসুমে ২৭তম গোল করলেন। রিয়াল মাদ্রিদের হয়ে কিলিয়ান এমবাপ্পে নিজের অভিষেক মৌসুমে ৩১ গোল করায় পিচিচি ট্রফিটা জেতা হচ্ছে না লেওয়ান্ডোভস্কির। ফরাসি তারকার মতো লেওয়ান্ডোভস্কিও বার্সায় ২০২২-২৩ সালে অভিষেক মৌসুমে ২৩ গোল করে পিচিচি ট্রফি জিতে নিয়েছিলেন। এ জয়ের ফলে ৮৮ পয়েন্ট নিয়ে চলতি লিগ শেষ করল বার্সেলোনা। ৮৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। এছাড়াও অ্যাতলেটিকো মাদ্রিদ ৭৬ পয়েন্ট, বিলবাও ৭০ পয়েন্ট ও ভিয়ারিয়াল ৭০ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের টিকিট পেয়েছে।