ঢাকাSaturday , 24 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দারুণ পারফরম্যান্সের সুবাদে স্বর্ণখচিত আইফোন উপহার পেলেন: রিশাদ

Link Copied!

চলমান পিএসএলের ফাইনালে ওঠার পথে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে আইফোন উপহার পেয়েছেন বাংলাদেশের উদীয়মান লেগ স্পিনার রিশাদ হোসেন। তার পারফরম্যান্সে মুগ্ধ হয়ে তাকে ২৪ ক্যারেটের স্বর্ণখচিত আইফোন ১৬ প্রো উপহার দিলেন লাহোরের টিম ডিরেক্টর। শুক্রবার (২৩ মে) রাতে লাহোর কালান্দার্সের হয়ে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন রিশাদ। পিএসএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে ইসলামাবাদ ইউনাইটেডকে ৯৫ রানের ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে লাহোর। তাদের দেয়া ২০২ রান তাড়া করতে নেমে ১০৭ রানে গুটিয়ে যায় ইসলামাবাদ। দুর্দান্ত বোলিংয়ে দলকে জেতান শাহিন শাহ আফ্রিদি, সালমান মির্জা ও রিশাদ হোসেন। তিন জনই ৩টি করে উইকেট তুলে নেন। যদিও রিশাদের বোলিংয়ের শুরুটা ভালো ছিল না। প্রথম ওভারে ১৪ রান দেন তিনি। কিন্তু পরবর্তীতে ঘুরে দাঁড়ান। দ্বিতীয় ওভারে প্রথমেই ফেরান ভয়ঙ্কর হয়ে ওঠা সালমান আগাকে। নিজের তৃতীয় ওভারে প্রতিপক্ষের সঙ্গে দারুণ এক মনস্তাত্ত্বিক খেলায় মেতেছিলেন রিশাদ। তাকে ছক্কার মারার পরের বলেই ব্যাটসম্যান ফেরেন প্যাভিলিয়নে। সাদাব খানের পর কট অ্যান্ড বোল্ডে আউট জিমি নিশামও। সব মিলিয়ে ৩ ওভারে ৩৪ রান খরচায় ৩ উইকেট নেন রিশাদ। স্পিনের বিপক্ষে শক্তিশালী এ তিন ব্যাটারকে আউট করায় মুগ্ধ হয়েছেন লাহোরের টিম ডিরেক্টর সামিন রানা। ম্যাচ শেষে ড্রেসিংরুমে রিশাদের প্রশংসা করে তাকে আইফোন উপহার দেন তিনি। সামিন রানা বলেন, ‘আজকে জামানকে বিশ্রাম দেওয়া আমাদের জন্য অনেক কঠিন সিদ্ধান্ত ছিল। আমি এবং শাহিন এটা নিয়ে অনেক চিন্তা করেছি। আমরা রিশাদকে দলে নেওয়ার সিদ্ধান্ত নিই এবং আমি রিশাদকে নিয়ে বেশ গর্বিত। রিশাদ তুমি আজকে আমাদের সত্যিকার অর্থে গর্বিত করেছো। চাপের মধ্যে তুমি তাদের মূল ব্যাটারদের, যাদের ধরা হয় স্পিনারদের বিপক্ষে ভালো ব্যাটার; সালমান, শাদাব আর নিশামকে আউট করেছে। একটা আইফোন তোমার জন্য।’ এসময় ড্রেসিংরুমে সবাই তালি দিয়ে অভিবাদন জানাতে থাকে। এর মধ্যে কয়েকজন বাংলায় ভালোবাসি, ভালোবাসি বলতে থাকে। তখন টিম ডিরেক্টরও রিশাদের উদ্দেশে বলে ওঠেন, ‘আমি তোমাকে ভালোবাসি’। অবশ্য এদিন শুধু রিশাদ-ই আইফোন উপহার পাননি। তার আগে ৩৫ বলে ৬১ রান করা লঙ্কান ব্যাটার কুশল পেরেরা, ২৫ বলে ৫০ করা মোহাম্মদ নাঈম এবং ১৬ রানের বিনিময়ে ৩ উইকেট নেওয়া সালমান মির্জাকেও আইফোন উপহার দেওয়া হয়।